চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আগের ম্যাচে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও জয় আনা যায়নি। দ্বিতীয় ম্যাচে জিততে তো রেকর্ডই করতে হবে বাংলাদেশকে। শুরুতে ব্যাট করে ২১০ রান জমা করেছে শ্রীলঙ্কা। সেখানে ছোট ফরম্যাটে আগে কখনও দুইশই ছুঁতে পারেনি বাংলাদেশ।

টি-টুয়েন্টিতে রান তাড়া করে জেতার বাংলাদেশি রেকর্ডটি ১৬৪ রানের। সেটিও ২০০৭ সালে, টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর এই ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহটি ১৯৩ রানের, মিরপুরে দুদিন আগে করেছিল স্বাগতিকরা।

সিলেটে রানের উইকেটে শুরুতেই ঝড় তোলেন কুশল মেন্ডিস ও দানুস্কা গুনাথিলাকা। ওপেনিং জুটিতে তাদের ব্যাটে আসে ৯৮ রান, ১১ ওভারে। ঝড়ো শুরুর পর শেষেও চার-ছক্কার তাণ্ডব চালিয়ে পাহাড় ঘেরা সিলেটে বাংলাদেশের ব্যাটসম্যনাদের কাঁধে পাহাড় সমান লক্ষ্যই দিল সফরকারীরা।

টাইগার বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ইনিংসে তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। শুরুটা মেন্ডিসের ক্যাচ ছেড়েই। ৮ রানে জীবন পাওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠেন এ তরুণ। ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলে মোস্তাফিজের বলে যখন থামেন, ততক্ষণে রানের চূড়ায় উঠে গেছে লঙ্কানরা। ৬ চার ও ৩ ছক্কার ইনিংস তার।

মূর্তিকারিগর

মেন্ডিসের জুটি সঙ্গী গুনাথিলাকা থেমেছেন ৩৭ বলে ৪২ রানে, দুই জীবন পাওয়ার ইনিংসটি ৩ চার ও ২ ছক্কার। তিনে নামা পেরেরা ১৭ বলে ৩১ ও থারাঙ্গা ১৩ বলে ২৫ করে ফিরলেও শেষের ঝড় ধরে রাখেন দাসুন শানাকা। ৫ চার ও এক ছয়ে ১১ বলে ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

টি-টুয়েন্টিতে এত রান করার বা টপকানোর রেকর্ড নেই বাংলাদেশের। তবে সিলেট স্টেডিয়ামের পরিসংখ্যান জেনে কিছুটা আশাবাদী হতে পারে স্বাগতিকরা। ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের করা ১৯০ রানের লক্ষ্য ১৩.৫ ওভারে টপকে চমকে দিয়েছিল নেদারল্যান্ড। পরে ব্যাটিং করা সহজ জেনেই টস জিতে আগে বোলিং নিয়েছেন মাহমুদউল্লাহ। এখন ব্যাটসম্যানরা নিজেদের কাজটা করতে পারলেই হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থনীতিতে রক্তক্ষরণের অভিযোগে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি সংসদে

পরবর্তী

জীবন্ত কিংবদন্তী ড. আনিসুজ্জামান

পরবর্তী

জীবন্ত কিংবদন্তী ড. আনিসুজ্জামান

পাহাড় টপকাতে হামাগুড়ি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT