চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের ম্যাচে জোড়া গোল মেসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কোয়ার্টার নিশ্চিত হয়েছিল আগেই। নকআউটে নামার আগে ছিল নিজেদের ঝাঁলিয়ে নেয়ার সুযোগ। বলিভিয়ার বিপক্ষে বড় জয়ে সেটি ভালোভাবেই সারল আর্জেন্টিনা। সঙ্গে বোনাস, জাতীয় দল জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

কোপা আমেরিকায় গ্রুপপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ভোরে গ্রুপ ‘এ’র লড়াইয়ে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মেসির জোড়া গোলের সঙ্গে একটি করে গোল আলেজান্দ্রো গোমেজ ও লৌতারো মার্টিনেজের।

এই গ্রুপ থেকে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সেরা হয়ে শেষ আটে গেছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্টে দুইয়ে উরুগুয়ে, ৬ পয়েন্টে তিনে প্যারাগুয়ে, ৫ পয়েন্টে চারে চিলি, সকলে পরের পর্বে গেছে। বিদায় নেয়া বলিভিয়ার নামের পাশে কোনো পয়েন্ট নেই।

আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলা রেকর্ডে হাভিয়ের মাশ্চেরানোকে ছাড়িয়ে গেছেন মেসি। রেকর্ড নিজের করে নিয়ে এখন তার নামের পাশে ১৪৮ ম্যাচ।

বল মাঠে গড়াতে না গড়াতেই বলিভিয়া গোলরক্ষকের গ্লাভসে আটকা পরে আর্জেন্টিনার দুটি আক্রমণ। ষষ্ঠ মিনিটে আর আটকানো যায়নি মেসিদের। মেসির বাতাসে ভাসানো বলেই ভলিতে গোল আনেন আলেজান্দ্রো গোমেজ।

ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোমেজকে নিজ বক্সে ফাউল করেছিল বলিভিয়ানরা। পেনাল্টির বাশি বাঁজিয়েছিলেন রেফারি। মেসি সুযোগ হাতছাড়া করেননি।

Reneta

একের পর এক আক্রমণ শানিয়ে চলা আর্জেন্টিনাকে ৪২ মিনিটে তৃতীয় গোলটি এনে দেন অধিনায়ক। সার্জিও আগুয়েরোর বাড়ানো বলে জাল খুঁজে নেন মেসি। জাতীয় দল জার্সিতে মহাতারকার ৭৪তম গোল।

মধ্যবিরতির পর ফিরে ৬০ মিনিটে এক গোল শোধ দেয় বলিভিয়া। লিওনেল জাস্টিনিয়ানোর থেকে বল পেয়ে এরউইন সাভেদ্রা গোল করেন।

পাঁচ মিনিট পর আরেকটি গোল আদায় করে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে লৌতারো মার্টিনেজ জাল খুঁজে নেন।

ম্যাচের বাকি সময়ে আলবিসেলেস্তেদের আরও কয়েকটি আক্রমণে দেয়াল হয়ে দাঁড়ান বলিভিয়ার গোলরক্ষক। মার্টিনেজের প্রচেষ্টা, মেসির ফ্রি-কিক সহ অন্তত একহালি নিশ্চিত গোল প্রতিহত করেন। নির্ধারিত সময়ের শেষে মেসির হ্যাটট্রিকও পূর্ণ হতে দেননি সেই কার্লোস ল্যাম্পে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT