চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের বরপুত্র মুস্তাফিজ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:০৫ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মুস্তাফিজুর রহমান।

শনিবার কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রান রান দিয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

চতুর্থ ওভারে বোলিং করতে এসেই সাফল্য পান কাটার মাস্টার মুস্তাফিজ। ওভারের শেষ বলে দারুণ এক স্লোয়ার কাটারে মুস্তাফিজ বোল্ড করেন হেনরি নিকোলকে।

মুস্তাফিজের দ্বিতীয় শিকার কিউই দলপতি কেন উইলিয়ামসন। নবম ওভারে বল করতে এসে মুস্তাফিজের অফ স্ট্যাম্পে পিচ করা বল পড়তে না পেরে স্কয়ার দিয়ে ব্যাট চালাতে চেয়েছিলেন উইলিয়ামস। মুস্তাফিজের স্লোয়ারে উড়ে যায় উইলিয়ামসনের অফ স্ট্যাম্পটি।

১৮ তম ওভারে বোলিংয়ে এসেই আবার সাফল্য পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগের ব্যাটসম্যানদের মতো গ্রান্ট ইলিয়ট ও পড়তে পারলেন না মুস্তাফিজকে। তার স্লোয়ার অফ কাটারে মিড অনে চমৎকার এক ক্যাচ ধরেন শুভাগত হোম।

শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে বোল্ড করেন সান্টনার ও নাথান ম্যাককুলামকে। কাটার বলে প্রথমে উড়ে যায় সান্টনারের অফ স্ট্যাম্প, পরের কাটার বলেও বোল্ড হন নাথান ম্যাককুলাম।

Reneta

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিং ফিগার এটি। এছাড়া বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার। এর আগে চলতি বিশ্বকাপে সাকিব ওমানের বিপক্ষে ধর্মশালায় ৩ ওভারে নেন ৪ উইকেট।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় কীর্তি।এর আগে ২০১২ সালের ১৮ জুলাই ইলিয়াস সানী আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১৩ রানে নেন ৫ উইকেট। নিজের টি-টোয়েন্টি অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।

মুস্তাফিজের টি-টুয়েন্টি বিশ্বকাপের এমন অর্জনের পর বসে নেই টাইগার ক্রিকেট ভক্ত সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজকে নিয়ে অভিনন্দনের পসরা সাজিয়েছে তারা।

এছাড়া ক্রিকেটার তাসকিন আহমেদ, লিটন দাস সহ গণমাধ্যমের আলোচিত তারকারা অনেকেও ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা দিবসে বিশেষ ডাক টিকেটে প্রধানমন্ত্রীর স্বাক্ষর

পরবর্তী

পরাজয়েও প্রাপ্তি অনেক

পরবর্তী

পরাজয়েও প্রাপ্তি অনেক

স্বাধীনতা দিবসে হাতিরঝিলে বর্ণিল নৌকা বাইচ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT