চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডমাল্যের ম্যাচে সিরিজটাও কোহলির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা মুখে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একগাদা রেকর্ড ছোঁয়ার ম্যাচটা বিষাদের অপর নাম হতে পারত বিরাট কোহলির জন্য। শেষপর্যন্ত হয়নি। তাতে ম্যাচ ও সিরিজ দুটোই জেতা হয়েছে ভারতের। রোববার নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১এ ঘরে তুলেছে কোহলির দল।

কানপুরে অধিনায়ক ও রোহিত শর্মার জোড়া সেঞ্চুরির দিনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৩৭ রানের সংগ্রহ গড়ে ভারত। দেড়শ ছুঁইছুঁই ইনিংস খেলেছেন রোহিত। আর ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে শতকের পথে দ্রুততম ৯ হাজার রানের মাইলফলকসহ রেকর্ডমাল্য পড়েছেন কোহলি। জবাবে তিন ফিফটিতে ম্যাচ জমিয়ে তোলা নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ৩৩১ রানে আটকে যায়।

রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১৫ দরকার পড়ে কিউইদের। কিন্তু ৯ রানের বেশি তোলা সম্ভব হয়নি। শুরুতে গাপটিল ১০ রানে ফিরলে মুনরো ও উইলিয়ামসনের ১০৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৮ চার ও ৩ ছয়ে ৬২ বলে ৭৫ রানে ফিরেছেন মুনরো। অধিনায়ক সাজঘরে হাঁটা দেন ৮৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে।

পরে টেইলর ৩৯, নিকোলস ৩৭ ও ল্যাথামের ৬৫ রানে ম্যাচ বাঁচানোর স্বপ্ন বোনে কিউইরা। শেষপর্যন্ত খুব কাছে থেকেই ফিরতে হল তাদের।

বুমরাহ দারুণ বোলিং করেছেন, ১০ ওভারে ৪৭ রানে ৩ উইকেট। সমান ওভার ও রানে ২ উইকেট চাহালের।

এর আগে শেখর ধাওয়ান (১৪) দ্রুত ফেরার পর কোহলিকে নিয়ে ২৩০ রানের জুটি গড়েন রোহিত। ১৪৭ রানের ইনিংস খেলে থেমেছেন। ১৩৮ বলের ঝলমলে ইনিংসে ১৮ চারের সঙ্গে দুটি ছয়ের মার।

কোহলি সেখানে ফিরেছেন ১১৩ রানে। ৯ চার ও এক ছয়ে ১০৬ বলের ইনিংস সাজিয়ে। সঙ্গে ষষ্ঠ ভারতীয় হিসেবে একদিনের ম্যাচে নয় হাজারি ক্লাবে পা রেখেছেন।

একইসঙ্গে কোহলি চলতি বছর ষষ্ঠবার শতরান ছুঁয়ে সব দলের অধিনায়ককে টপকে গেছেন বছরের শীর্ষ সেঞ্চুরির দিক থেকে। আগে সৌরভ গাঙ্গুলি (২০০০), রিকি পন্টিং (২০০৩ ও ২০০৭), গ্রায়েম স্মিথ (২০০৫) ও এবি ডি ভিলিয়ার্স (২০১৫) এক বছরে পাঁচটি করে শতরান করেছিলেন।

ডি ভিলিয়ার্সকে আরও একটি জায়গায় টপকে গেছেন কোহলি। দ্রুততম নয় হাজারির পথে ১৯৪ ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক, ভিলিয়ার্সের লেগেছিল ২০৫ ইনিংস।

অধিনায়ক হিসেবে রান সংখ্যায়ও পন্টিংকে টপকে গেছেন কোহলি। ২০০৭ সালে ২৪ ইনিংসে ১৪২৪ রান করেছিলেন পন্টিং। চলতি বছর ২৬ ইনিংসে কোহলি করে ফেললেন ১৪৬০ রান।

ট্যাগ: কোহলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় ফেসবুকে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ

পরবর্তী

জুটবর্গের সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হলেন সোলায়মান সুখন

পরবর্তী
সোলায়মান সুখন একটি আধুনিক শহরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুটবর্গের সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হলেন সোলায়মান সুখন

সিরাজ ও ববি এনএসসি কোটায় বিসিবি পরিচালক মনোনীতের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজ ও ববি এনএসসি কোটায় বিসিবি পরিচালক মনোনীত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT