চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডটা হয়ে গেল সাকিব-মাশরাফির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড স্পর্শ করলেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার মধ্য দিয়ে রেকর্ডের শীর্ষে থাকা মোহাম্মদ আশরাফুলের সঙ্গী হলেন টাইগারদের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক। তিনজনের নামের পাশেই এখন ১৭৫টি করে ওয়ানডে।

কার্ডিফে আগামী ৯ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ডটা নিজেদের করে নিতে পারবেন মাশরাফি-সাকিব।

তবে মাশরাফির ক্যারিয়ারে আরো দুটি ওয়ানডে যুক্ত আছে। সেটি ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে। ওই দুটি ওয়ানডেসহ এখন পর্যন্ত মোট ১৫৫৭ রান মাশরাফির। সর্বোচ্চ অপরাজিত ৫১। আর উইকেট ২৩১টি। সেরা ২৬ রানে ৬ উইকেট। ২০০১ সালে নভেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার ওয়ানডের জার্সিতে নেমেছিলেন টাইগার অধিনায়ক।

সাকিব ক্যারিয়ারে সেখানে মোট রান ৪৮২৫। সর্বোচ্চ অপরাজিত ১৩৪ রানের সঙ্গে ৬টি সেঞ্চুরি ও ৩৪টি ফিফটি আছে তার। বোলিংয়ে ২২৪ উইকেট, সেরা ৪৭ রানে ৫টি। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেই প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মাশরাফি-সাকিব হয়তো সোমবার আশরাফুলের রেকর্ড ছুঁয়ে ফেললেন। তবে পিছিয়ে নেই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও, ১৭৪টি ওয়ানডে খেলে কাছাকাছিই আছেন তিনি। তামিম ইকবাল সেখানে অজি ম্যাচে নেমেছেন ১৭১তম ওয়ানডে খেলতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব-মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT