চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডটা কোহলির হওয়ারই ছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

যেভাবে রানবন্যা ছোটান, গত কয়েকবছরে মাঠে নামলেই বিরাট কোহলির একের পর এক রেকর্ডের পাতা ভরানোর ইতিহাস হরহামেশাই হয়ে গেছে। রোববার তেমনি একটি দিন কেটেছে ভারত দলপতির। অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার ওয়ানডে রানের মালিক এখন তিনি। সঙ্গে ছিল রোহিত শর্মার সেঞ্চুরি। ফলাফল, জয়ে সফর শুরু করা অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছে ভারত।

বেঙ্গালুরুতে স্টিভেন স্মিথের সেঞ্চুরি ও মার্নাস লাবুশেনের অভিষেক ফিফটিতে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৮৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে রোহিতের শতক ও কোহলির অর্ধশতকে ১৫ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলেছে ভারত।

সিরিজের প্রথম ম্যাচে আড়াইশ পার করেও ১০ উইকেটে হার। ভারতকে বড় ধাক্কাই দিয়েছিল সফরকারীরা। শোধ তুলে টানা দুম্যাচে দাপট দেখাল স্বাগতিকরা, অস্ট্রেলিয়া তাতে আর তিন ওয়ানডের সিরিজে পাত্তাই পেল না। ২-১ ব্যবধানে সিরিজ স্বাগতিকদের।

শুরুর গল্পটা স্মিথ ও লাবুশেনের। দুজনে ১২৭ রানের জুটি গড়ে বড় স্কোরের ভিত দেন। ৫৪ রান করে ফিরেছেন লাবুশেন। পরে রানের গতি বাড়াতে কেউ আর স্মিথকে সঙ্গ দিতে পারেননি।

অন্যপ্রান্তে স্মিথ নিজের মতোই খেলেছেন। গত ম্যাচে ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল। এদিন সুযোগ লুটেছেন। ১৩২ বলে ১৩১ রানের ইনিংস, ১৪ চার ও এক ছয়ে।

জবাবে একটা দুঃসংবাদ সঙ্গী করে নেমেছিল ভারত। ম্যাচের পঞ্চম ওভারে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়া ইনফর্ম শেখর ধাওয়ান ব্যাটে নামতে পারবেন না। ওপেনিংয়ে রোহিতের সঙ্গী তাই লোকেশ রাহুল।

Reneta

রোহিত ও রাহুল ৬৯ রানের জুটিতে শুরুটা ভালোই আনেন। রাহুলের অবদান তাতে কেবল ১৯। পরে কোহলি ও রোহিত জমে যান অজি বোলিংয়ের মুখে। দুজনে ১৩৭ রান যোগ করে বিচ্ছিন্ন হয়েছেন, ততক্ষণে ম্যাচ ভারতের দিকে হেলে পুরোই। বেঙ্গালুরুতে এটিই সর্বোচ্চ রানের জুটি, পেছনে পড়েছে শচীন-গাম্ভীরের ১৩৫।

৮ চার ও ৬ ছক্কায় ১২৮ বলে ১১৯ রান করে সাজঘরে হাঁটা দেন রোহিত। ক্যারিয়ারে ২৯তম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অষ্টম সেঞ্চুরি তার। পথে ওয়ানডের দ্রুততম নয় হাজারি ক্লাবের ছোট্ট তালিকায় প্রবেশ করেছেন।

রোহিত এখন ওয়ানডেতে তৃতীয় দ্রুততম ৯ হাজারি ক্লাব ছোঁয়ার মালিক। এক নম্বরে কোহলি ২০২ ম্যাচ ১৯৪ ইনিংসে, দুইয়ে এবি ডি ভিলিয়ার্স ২১৪ ম্যাচ ২০৫ ইনিংসে। পেছনে পরেছেন সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার।

রোহিতের বিদায়ের পর কোহলি যোগ্য সঙ্গ পান শ্রেয়াস আয়ারের থেকে। দুজনে জয় থেকে ১৩ রান দূরে বিচ্ছিন্ন হয়েছেন। যখন ৮৯ রান করে ফেরেন কোহলি। ৩৫ বলে ৪৪ করে ম্যাচ শেষ করে ফেরেন আয়ার।

ফেরার আগে নেতৃত্বকালীন সময়ে রানের উজ্জ্বল এক রেকর্ড নিজের করে থেমেছেন কোহলি। ভারত অধিনায়ক পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। অধিনায়ক হিসেবে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন কোহলি, মাইলফলকে এখন দ্রুততম তিনিই।

আগে ওয়ানডেতে সাত অধিনায়ক এই কীর্তি গড়েছেন। যার মধ্যে ধোনির লেগেছিল ১২৭ ইনিংস, যা আগের দ্রুততম। কোহলির লাগল কেবল ৮২ ইনিংস। ধোনি রেকর্ড কেড়েছিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের থেকে, ১৩১ ইনিংসে পাঁচ হাজার ছুঁয়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিভারত-অস্ট্রেলিয়া সিরিজরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT