রূপপুর পারমাণবিক প্রকল্পের মালামাল পরিবহনের জন্য ঈশ্বরদী রেলওয়ে বাইপাস থেকে পারমাণবিক প্রকল্প পর্যন্ত ২২ কিলোমিটার রেললাইন সংযুক্ত করার কাজ শুরু হয়েছে। নতুন করে ভূমি অধিগ্রহণ না করেই ফসলি জমির ওপর দিয়েই রেললাইন নির্মাণের কাজ চলছে।
রেলওয়ের এই পরিত্যক্ত জমি লিজ নিয়েই এলাকার প্রান্তিক কৃষক কলা, বেগুন, পেঁপে, আম, লেবু, পেয়ারা, আখসহবিভিন্ন ফসল আবাদ করতো।
ক্ষতিপূরণের জন্য পাকশী রেলওয়ে স্টেট অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কৃষক।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ক্ষতিপূরণের বিষয়টি নির্ভর করছে পারমাণবিক প্রকল্প কর্তৃপক্ষের বিবেচনার ওপর।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







