চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপগঞ্জে বিএনপি মহাসচিবের নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় রূপগঞ্জে তিনটি পথসভায় বক্তব্য রাখেন ফখরুল।

মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে যাত্রা শুরু করে প্রথমেই নারায়ণগঞ্জের তারাবতে পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। পরে গাউছিয়া এবং শেষে ৩০০ ফিটে পথসভায় বক্তব্য রাখেন।

এসময় ধানের শীষের সমর্থনে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়৷ ধানের শীষ স্লোগানে মুখরিত করে তোলে নেতাকর্মীরা। লাঠি এবং বাঁশের শক্ত কঞ্চিতে ধানের শীষ বেঁধে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

Banglabid

পথসভায় বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ফখরুল বলেন, আমি আজকে আপনাদের কাছে এসেছি বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইতে। ৩০ ডিসেম্বরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ঠিক হবে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে কিনা, গণতন্ত্র মুক্ত হবে কিনা, স্বাধীনভাবে চলতে পারবো কিনা। এই সরকার জনগণকে অত্যাচার করছে, নির্যাতন করছে, গুম, খুন, মামলা-হামলা করে গায়ের জোরে টিকে আছে। আমরা এখান থেকে পরিত্রাণ চাই। আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই।

ফখরুল বলেন, আমরা নির্বাচনে জিতলে দেশের হিন্দু-বৌদ্ধদের জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করবো, মেয়েদের জন্য বিনা বেতনে পড়ালেখার সুযোগ সৃষ্টি করবো, বেকারদের চাকরি দিবো, চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করবো, দেশে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো। আপনারা ৩০ তারিখে সকাল সকাল ভোট দিতে যাবেন। এরপর কেন্দ্র পাহারা দিবেন, ভোট গণনা শেষ করে ঘরে আসবেন। 

মির্জা ফখরুল আরো বলেন, আপনারা দেশের মালিক, আপনারা সিদ্ধান্ত নিবেন দেশ পরিচালনার দায়িত্ব কাকে দিবেন। আপনারা মানুষের স্বাধীনতা হরণকারী এবং স্বাধীনতা বিরোধীদের ভোট দিবেন না। গায়ের জোরে দেশ শাসন যারা করছে তাদের পরিবর্তন করতে হবে। ভয় পাবেন না। ৩০ তারিখে ভোট দিবেন, এটা আপনাদের আমানত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণাবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির

পরবর্তী

ধানের শীষ প্রার্থী জামায়াত নেতার স্ত্রী ও মেয়েসহ গ্রেপ্তার ৮০

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানের শীষ প্রার্থী জামায়াত নেতার স্ত্রী ও মেয়েসহ গ্রেপ্তার ৮০

চলে গেলেন ‘অমলকান্তি’র কবি নীরেন্দ্রনাথ, সাহিত্যাঙ্গনে শোক

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT