আন্তর্জাতিক

রুশ বিরোধীদলীয় নেতাকে চায়ের সঙ্গে বিষ প্রয়োগ!

A man speaking into a microphone at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ বক্তা জনসম্মুখে ভাষণ দিচ্ছেন, পেছনে কিছু লেখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সাইবেরিয়া থেকে রাশিয়া ফেরার পথে বিষক্রিয়ায় নাভালনি’র অবস্থা খারাপ হতে থাকলে তাকে বহনকারী বিমানটি সাইবেরিয়ায় জরুরি অবতরণ করে।

তার মুখপাত্র কিরা ইয়ার মইস গণমাধ্যমকে জানিয়েছেন: নাভালনি সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে বিষক্রিয়ায় আক্রান্ত হলে তার বহনকারী বিমানটি জরুরি অবতরণ করানো হয়। তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।

এ নারী আরও জানান: আমরা ধারণা করছি তাকে চায়ের সঙ্গে বিষ প্রয়োগ করা হয়েছে। কারণ সকাল থেকে তিনি শুধু এটাই পান করেছেন।

রুশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে সাইবেরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নাভলনি চিকিৎসা নিচ্ছেন।

রুশ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে রাজনীতিতে জনপ্রিয় হন ৪৪ বছর বয়সী এ রাজনীতিবিদ। গতবছরও জেলে থাকার সময় অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়েছিলো।

বিষয়:আলেক্সি নাভালনিভ্লাদিমির পুতিনরাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…