চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ বিপর্যয়ে শাস্তির মুখে সৌদি ফুটবলাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরবের খেলা দেখে বিরক্ত সেদেশের ফুটবল ফেডারেশনের প্রধান আদেল এজ্জাত। রাশিয়া কাছে ০-৫ গোলে হারের পরই তিনি বলেছেন, ‘এত বিরক্তিকর ফুটবল আগে কখনও দেখিনি। এই ফলাফলের জন্য অবশ্য ফুটবলারদের শাস্তি পেতে হবে।’

কী দেবেন? সেই প্রশ্নের জবাব পাওয়া যায়নি। এজ্জাত বলেছেন, দেশে ফিরলে তা ঠিক করা হবে। পুরো দলকে বিশ্বের সেরা পরিকাঠামো দেয়া হয়েছে। তাদের যাবতীয় দাবি মেটানো হয়েছে। তারপরও এই পারফরম্যান্স মানা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, , ‘‌এরকম বিপর্যয়ে আমরা হতাশ। এই ফল চূড়ান্ত অসন্তোষজনক। কারণ যেরকম প্রস্তুতি নেয়া হয়েছিল, তা মাঠে প্রতিফলিত হয়নি। বেশ কয়েকজন ফুটবলারকে জরিমানা করা হবে। যাদের মধ্যে রয়েছেন-গোলকিপার আবদুল্লাহ আল মাউফ, স্ট্রাইকার মোহাম্মদ আল সালাউই এবং ডিফেন্ডার উমর হাওসাই।’‌

বড় ধরনের আর্থিক জরিমানা করা হতে পারে ফুটবলারদের। যা তাদের জন্য বিশাল শাস্তি।

শুধু দেশের ফুটবল প্রধান নয়, সৌদি ফুটবলারদের সমালোচনায় মুখর আরেক সরকারি সংস্থা জেনারেল স্পোর্টস অথরিটির চেয়ারম্যান তুরকি বিন আবদুলমোসেনও।

তিনি বলেছেন, ‘‌চরম ব্যর্থতা। খেলোয়াড়রা আমাদের মুখ কালো করে দিয়েছে। গত তিন বছর ধরে আমরা এই ফুটবলারদের সবরকম সুযোগ সুবিধে দিয়েছি। অথচ এই ফলাফল বুঝিয়ে দিল তাদের যোগ্যতা খুব সীমিত। ফুটবলারদের থেকে যতটা প্রত্যাশা করা হয়েছিল, তার মাত্র ৫ শতাংশ দিতে পেরেছে।’‌‌‌‌

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT