চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলের ৪০ ধাপ উন্নতি, সাকিবের অবনতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রোববার শেষ হওয়া নিধাস ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে ট্রফি বিসর্জন দিয়েছে বাংলাদেশ। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও পেসার রুবেল হোসেনের। এই দুজনের উন্নতি সময়ে আবার অবনতি হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের।

টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ রান করেন মুশফিক। যার সুবাদে র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৪৬৮। মুশফিক ছাড়াও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সাব্বিরের রহমানের অবস্থানের উন্নতি হয়েছে।

ফাইনালের আগে ৪ ম্যাচে ৭০ রান করেছিলেন সাব্বির। তবে ফাইনালে জ্বলে উঠে তার ব্যাট। ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। এতে লড়াই করার পুঁজিও পায় বাংলাদেশ। পুরো আসরে ১৪৭ রান করেছেন সাব্বির। র‌্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে আছেন তিনি। এছাড়া সৌম্য সরকার ৩১তম, তামিম ইকবাল ৪০তম,মাহমুদউল্লাহ রিয়াদ ৪২তম ও সাকিব আল হাসান ৪৫তম স্থানে রয়েছেন। ১০১তমস্থানে রয়েছেন লিটন দাস।

নিধাস ট্রফিতে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রুবেল। তাই র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৪০ ধাপ এগিয়ে ৪২তম স্থানে রয়েছেন রুবেল। টুর্নামেন্টে ৭ উইকেট পেলেও এক ধাপ পিছিয়ে ৮-এ নেমে গেছেন মোস্তাফিজুর রহমান।

অলরাউন্ডার টেবিলে আরো এক ধাপ পিছিয়েন সাকিব। তৃতীয় স্থানে রয়েছেন সাকিব। অবশ্য নিধাস ট্রফিতে মাত্র ২ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৪ রান ও বল হাতে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান তালিকায় নিউজিল্যান্ডের কলিন মুনরো, বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান ও অলরাউন্ডারদের তালিকায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সবার উপরে আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT