চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনা লায়লাকে নিয়ে দালের মেহেন্দির উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ পূর্বাহ্ন ১৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

৫ম বারের মতো পর্দা উঠলো তিন দিনব্যাপী লোক গানের সবচেয়ে বড় আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোক উৎসব’-এর। আর শুরুর দিনেই দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়ালেন দেশি-বিদেশি শিল্পীরা।

এদিন সন্ধ্যার পর পরই জর্জিয়া থেকে আগত লোক গানের দল শেভেনেবুরেবি ঢাকার দর্শককে রীতিমত আচ্ছন্ন করে রাখেন! সুরে ও ঘোরে। আট জনের এই দলের প্রত্যেকেই লোক গানের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে প্রায় ঘন্টা খানেক দর্শককে মোহিত করে রাখেন।

এরপর প্রায় ত্রিশ মিনিটের অধিক সময় মঞ্চে গান পরিবেশন করেন শাহ আলম সরকার। তারপরই মঞ্চে আসেন শুরুর দিনের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ভারতীয় শিল্পী দালের মেহেন্দি।

‘বাহুবলী’র সংগীতের তালে তালে মঞ্চে প্রবেশ তার। তুমুল কড়তালিতে ফেটে পড়ে পুরো আর্মি স্টেডিয়াম। মাইক্রোফোন হাতেই ঢাকার দর্শকের উদ্দেশ্যে কুশল বিনিময় করেন। দম ফেলেই গাইতে শুরু করেন তার গাওয়া জনপ্রিয় সব গান! দর্শক বুঁদ হয়ে থাকেন। সংগীতের তালে তালে এসময় বহু দর্শককে নাচতেও দেখা যায়।

হঠাৎ থামেন দালের মেহেন্দি। উচ্চারণ করেন বাংলাদেশের কিংবদিন্ত শিল্পী রুনা লায়লার নাম। চুপ দর্শক। কী বলতে চাইছেন দালের মেহেন্দি, এটাই শোনার চেষ্টা সবার!

দালের মেহেন্দি বলে উঠলেন, সংগীতের কোনো কাঁটাতার নেই, এই যেমন রুনা লায়লার মাধ্যমেই আমি বাংলাদেশকে চিনেছি। উনি শুধু উপমহাদেশে নয়, বরং সংগীত জগতে তিনি সবসময়ের হিট এবং মানুষের পছন্দের একজন শিল্পী।

Reneta

এরপর রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দমা দম মাসকালান্দার’ গানটি পরিবেশন করেন দলের সিং। রুনা লায়লাকে নিয়ে তার এই উচ্ছ্বাসে আর্মি স্টেডিয়ামে আগত দর্শক কড়তালিতে ফেটে পড়েন!

Jui  Banner Campaign
ট্যাগ: ফোক ফেস্ট ২০১৯রুনা লায়লালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথমদিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT