চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনাকে দিয়ে নিজের সুরে গান গাওয়াতে চান সাবিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বর্ণিল ক্যারিয়ার সাবিনা ইয়াসমিনের। কিংবদন্তি এই গায়িকা তার কণ্ঠ দিয়ে কয়েক দশকে কোটি মানুষের মনে ঠাঁই পেয়েছেন। গেয়েছেন প্রায় ১৫ হাজারের বেশী গান। এতো গান গাইলেও সাবিনা ইয়াসমিন কখনও সুর করেননি।

অনন্যা রুমার প্রযোজনায় আফজাল হোসেনের উপস্থাপনায় বুধবার (৪ সেপ্টেম্বর) ৬৫তম জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানে বসে জনপ্রিয় এই শিল্পী জানালেন, তিনি কখনও যদি কোনো গানের সুর করেন, তবে সেই গানটির শিল্পী হবেন রুনা লায়লা।

সাবিনা ইয়াসমিন বলেন, গানের সুরটাই হবে তাকে চিন্তা করে, গলার কথা ভেবে। এই কাজটি করার চিন্তা আমার আছে।

গানটা গাইবে রুনা লায়লা। তাকে দিয়ে গাওয়াতে পারলে আমার খুব ভালো লাগতো। সিনেমা কিংবা টিভি যে কোনো জায়গার জন্য গানটি হতে পারে বলে জানান সাবিনা ইয়াসমিন।

নিজের জন্মদিন প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, এবারের জন্মদিনটা আমার কাছে খুবই অন্যরকম। কারণ এবারের জন্মদিনটিতে আমি চ্যানেল আইতে এসেছি, যেখানে আমার জন্মদিনে ‘ক্ষুদে গানরাজ’ ও ‘সেরাকন্ঠ’র প্রতিযোগীরা রয়েছে।

ছবি: জাকির সবুজ

তারা আমাকে জন্মদিন নিয়ে নানা প্রশ্ন করছে, যা আগে কখনোই হয়নি। মূলত একারণেই এবারের জন্মদিনটা আমার কাছে অনেক স্পেশাল ও স্মরণীয় হয়ে থাকবে। বলছিলেন সাবিনা।

Reneta

সংগীতে বিশেষ অবদানের জন্য সাবিনা ইয়াসমিন ১৯৯৬ সালে স্বাধীনতা পদক এবং ১৯৮৪ সালে একুশে পদকে ভূষিত হন।

বাংলা সিনেমায় প্লে-ব্যাক গায়িকা হিসাবে সবচেয়ে বেশি পরিচিত তিনি। সেরা নারী প্লে-ব্যাক গায়কের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৩ বার পেয়ে তিনি রেকর্ড করেছেন। এছাড়া চলচ্চিত্রের জন্য ১,৫০০ টিরও বেশি গান রেকর্ড হয়েছে তার এবং এ যাবত সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ১০ হাজারেরও বেশি গান রেকর্ড হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্যা রুমাচ্যানেল আইতারকা কথনরুনা লায়লালিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT