শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেট সুপার স্টারর্সকে ১ রানে হারিয়েছে বরিশাল বুলস। ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১০৭ রান করে সিলেট সুপার স্টারর্স।
১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটের ব্যাটসম্যানদের গুটিয়ে দেওয়ার মন্ত্র নিয়েই বল শুরু করেন আল আামিন।
দূর্দান্ত বোলিংয়ে এবারের বিপিএলে তুলে নেন প্রথম হ্যাটট্রিক।নিজের প্রথম ওভারেই মুমিনুল হককে ফিরিয়ে দলকে এনে দেন প্রথম ব্রেক থ্রু।
পরের ওভারেই হ্যাটট্রিক। ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা ক্যাচ দেন উইকেটের পেছনে। পরের ডেলিভারিতে ভেতর ঢোকা দারুণ এক বলে বোল্ড নুরুল হাসান।
পরের বলে স্ট্রাইকে ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু আল আমিনের দুর্দান্ত ডেলিভারির জবাব ছিল না মুশফিকেরও। আবারও লেংথ থেকে ভেতরে ঢোকা বল, উড়ল বেলস।
এর পরেই বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহর যোগ্য নেতৃত্বে কোনঠাসা হয়ে পড়ে সিলেটের ব্যাটসম্যানরা।
তাইজুলের করা শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ৮ আট হাতে দুই উইকেট কিন্তু তার প্রথম বলেই শহীদ ফিরে যান। বাকি পাঁচ বলে ছয় রানের বেশী নিতে পারেনি সিলেট।
বরিশালের হয়ে আল আমিন পাঁচটি ও তাইজুল ইসলাম তিনটি উইকেটে নেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে বরিশালের দুই ওপেনার রনি তালুকদার ও শাহরিয়ার নাফিস। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৩ চার উইকেট পড়ে বরিশালের।
পরবর্তীতে কোন ব্যাটসম্যানই দলকে টেনে নিয়ে যেতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বরিশাল বুলস শেষ পর্যন্ত ১৯ দশমিক তিন ওভারে ১০৮ রানে অল আলট হয়।
দলের পক্ষে নাদিফ চৌধুরী সর্বোচ্চ ২৪ রান করেন।সিলেটের পক্ষে লেগ স্পিনার নাজমুল ইসলাম অপু তিনটি ও শুভাশীষ রয় একটি উইকেট নেন।






