চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের ৮ রানে ৫ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডকে প্রথম ইনিংসে একশর পরপর অলআউট করে নিজেরাও একই পথে হেঁটেছে ভারত, দেড়শর আগেই গুটিয়ে গেছে। তারা অবশ্য ৩৩ রান বেশি করেছে। মানে, প্রথম ইনিংস থেকে এই রানের লিড তুলেছে স্বাগতিকরা।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে নেমেছে ভারত ও ইংল্যান্ড। দিবা-রাত্রির ম্যাচটিতে প্রথমদিনে ১১২ রানে গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড।

আগের রাতে তিন উইকেট হারানো ভারত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে অলআউট গেছে ১৪৫ রানে। ইংলিশরা খেলেছিল ৪৮.৪ ওভার। ভারত খেলেছে ৫৩.২ ওভার।

ভারতীয়দের সাজঘরে আসা-যাওয়ার মিছিল লাগানোর শুরুটা জ্যাক লিচ করলেও শেষটা টেনেছেন জো রুট। সফরকারী অধিনায়ক ক্যারিয়ারসেরা বোলিং করে প্রথমবারের মতো ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। সেটিও মাত্র ৬.২ ওভার বল করে ৮ রানে। লিচ নিয়েছেন ৫৪ রানে ৪ উইকেট।

৩০ বছর বয়সী রুট ক্যারিয়ারের ১০২তম টেস্টে খেলতে নেমেছেন। তার নামের পাশে আরও ৩২টি উইকেট আছে। সাদা পোশাকে ৩৭ উইকেট হল ডানহাতি অকেশনাল অফস্পিনারের। আগের সেরাটি ছিল ৮৭ রানে ৪ উইকেট।

অপরাজিত ফিফটি নিয়ে সকাল শুরু করা রোহিত শর্মা ৬৬ রানে থেমেছেন। সেই ইনিংসটিই সর্বোচ্চ। বাকিদের মধ্যে অশ্বিন ১৭ ও ইশান্ত অপরাজিত ১০ রান এনে দেড়শর কাছে নিয়ে যান সংগ্রহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিভারত-ইংল্যান্ড টেস্টরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT