চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটদের গুঁড়িয়ে লর্ডসে সাদা পোশাকে কোহলিদের রঙিন দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কী ছিল না এই টেস্টে! চড়াই-উতরাই, কখনও বোলারদের দাপট, কখনও ব্যাটসম্যানদের ফিরে আসা। কখনও হারতে হারতে লড়াইয়ে ফেরা, কখনও ফিরতে ফিরতে লড়াই হেরে বসা। লর্ডসে শেষদিনে এসে সেই উত্তাপ-রোমাঞ্চ পৌঁছাল চরম শিখরে। একের পর এক ভাঁজ খুলতে লাগল মোহাবিষ্ট করে রাখা গোয়েন্দা রহস্যের শেষ অধ্যায়ের মতো। শেষে রুটদের গুঁড়িয়ে সাদা পোশাকে রঙিন এক দিনের হাসি কোহলিদের।

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ভারত। যাতে ১৫১ রানের জয়ে এগিয়ে গেল কোহলিরা। প্রথম টেস্টে সফরকারী ভারতের নাকের ডগা থেকে জয় ছিনিয়ে নিয়েছে বৃষ্টি!

প্রথম ইনিংসে লোকেশ রাহুলের ১২৯ রানে সংগ্রহের খাতায় ৩৬৪ জমিয়েছিল ভারত। নিজেদের প্রথম ইনিংসে অধিনায়ক জো রুটের অপরাজিত ১৮০ রানে ৩৯১ পর্যন্ত যায় ইংল্যান্ড। জমায় ২৭ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে একসময় ২০৯ রানে অষ্টম উইকেট হারিয়ে বসা ভারত নবম উইকেটে মোহাম্মদ সামি ও জাসপ্রিত বুমরাহর অবিচ্ছিন্ন ৯০ রানের জুটিতে ২৯৮তে পৌঁছে ইনিংস ঘোষণা করে।

ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭২ রানের। হাতে ছিল প্রায় ৬০ ওভার। কিন্তু ভারতের পেস তোপের সামনে স্বাগতিকরা গুঁড়িয়ে যায় মাত্র ১২০ রানে, ৫১.৫ ওভার ব্যাট করে।

কেবল এই তথ্যগুলো বুঝিয়ে দিতে পারবে না কেমন রোমাঞ্চ ছিল লর্ডস টেস্টের শেষদিনে। ৬ উইকেটে ১৮১ রানে দিন শুরু করে ভারত। রিশভ পান্ট ১৪ ও ইশান্ত শর্মা ৪ রানে ক্রিজে আসেন।

Reneta

পান্ট নামের পাশের যোগ করতে পারেন আর মাত্র ৮ রান। ইশান্ত যোগ করেন ১২ রান। সেখান থেকে শুরু সামি ও বুমরাহর প্রতিরোধ। তাদের আর বিচ্ছিন্নই করতে পারেননি প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য থাকা অ্যান্ডারসন, মার্ক উড বা অলি রবিনসনরা।

সামি ও বুমরাহ কেবল ম্যাচজয়ী জুটিই গড়েননি, রানও তুলেছেন সময়ের চাহিদা অনুযায়ী। দুজনে ৯০ রান যোগ করেন ১২০ বলে। ৬ চার ও এক ছয়ে ৭০ বলে ৫৬ করে অপরাজিত থাকেন সামি, বুমরাহ অপরাজিত থাকেন ৩ চারে ৬৪ বলে ৩৪ রানে।

ভারতের টেলের ওই ধাক্কার শক সামলে উঠতে পারেনি লক্ষ্য তাড়ায় নামা ইংল্যান্ড। অন্যদিকে টেলের লড়াইয়ের পর আরও বেশি উদ্দীপ্ত হয়ে ওঠেন সফরকারী বোলাররা। রানের খাতা খুলতে না দিয়ে সামি ও বুমরাহ ফিরিয়ে দেন যথাক্রমে স্বাগতিক দুই ওপেনার সিবলি ও বার্নসকে।

খানিক পর তাদের সাথে যোগ দেন বাকি দুই পেসার ইশান্ত শর্মা ও মোহাম্মদ সিরাজ। তারা একে একে ফেরান হাসিব ৯, রুট ৩৩, বেয়ারস্টো ২, মঈন ১৩ ও স্যাম কারেনকে শূন্য রানে।

এখানে এসে প্রতিরোধের মুখে পড়ে ভারত। জস বাটলার ও রবিনসন একটা করে ওভার উইকেটে টিকে থাকার লড়াইয়ে অনেকটা সফল হতে থাকেন। সময় যত গড়ার, ম্যাচের দোলাচল ভাগ্য তত বুক টিপটিপানি বাড়াতে থাকে।

একসময় ৯০ রানে সপ্তম উইকেট পড়ে যাওয়ার পর বাটলার ও রবিনসন ভয়ঙ্কর হয়ে ওঠা ভারতীয় পেসের সামনে কাটিয়ে দেন পাক্কা ১২.৩ ওভার। বরিনসনকে এলবিডব্লিউ করে আবার ত্রাতা বনে যান বুমরাহ।

তারপর বাটলারকে (২৫) উইকেটের পেছনে পান্টের গ্লাভসে বন্দি করা সিরাজ একই ওভারে তিন বল পর অ্যান্ডারসনকে বোল্ড করে উদ্দাম উল্লাসে মাতেন। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি, প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট।

প্রথম ইনিংসে উইকেটশূন্য বুমরাহর শিকার ৩ উইকেট। সামি নিয়েছেন এক উইকেট। ২টি উইকেট ইশান্তের। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-ভারত টেস্টইশান্তকোহলিরুটলর্ডস টেস্টলিড স্পোর্টসসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT