বিনোদন

রুক্মিণীকে বিয়ে করার ঘোষণা দিলেন দেব!

দেব ও রুক্মিণী বিবাহের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেব ও রুক্মিণী বিবাহের অনুষ্ঠানে উপস্থিত, উজ্জ্বল হাসি ও আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতার সিনেমার সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র বিয়ে করবেন, এই ঘোষণা নিজেই দিলেন দেব। শুধু তাই নয়, বিয়ের তারিখও ঘোষণা করেছেন তিনি।

সদ্য অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘২৯ এপ্রিল রুক্মিণীকে বিয়ে করছি’। তার এই কথায় শোরগোল পড়ে যায় সবার মধ্যে। যদিও বিষয়টি এখনও রহস্যের মতই। কেননা একইদিন মুক্তি পাচ্ছে দেব ও রুক্মিণী মৈত্রের নতুন সিনেমা ‘কিশমিশ’।

রাহুল মুখার্জি পরিচালিত সিনেমাটির দ্বিতীয় গান শনিবার (৯ এপ্রিল) প্রকাশ পেয়েছে। গান প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নায়ক-নায়িকা ও পরিচালক।

এক পর্যায়ে ২৯ এপ্রিল বিয়ে করার কথা বলেন দেব। তবে ধারণা করা হচ্ছে, বাস্তবে নয়, ‘কিশমিশ’ সিনেমার কোনো দৃশ্যেই হয়ত তাদেরকে বিয়ে করতে দেখা যাবে। সেটাকেই রসিকতা করে সামনে এনেছেন দেব।

এই গানের দৃশ্যে দেবকে বামপন্থী রাজনৈতিক কর্মীর রূপে দেখা গেছে। বাস্তব জীবনে তিনি তৃণমূলের সংসদ সদস্য। এ নিয়ে নিজের দলের সঙ্গে কোনো বৈরিতা হবে কিনা জানতে চাইলে দেব বলেন, ‘তৃণমূলের সমর্থক হলেও আজ পর্যন্ত কোনও বিরোধী দল সম্পর্কে কোনও কুমন্তব্য করিনি। সব দলকে সমান সম্মান দিই। আমার কাছে মানুষের জন্য রাজনীতি। পেশার ক্ষেত্রে আগে অভিনেতা তার পর রাজনীতিবিদ। তাই লাল ঝান্ডা হাতে তুলে নিতে আমার কোনও অস্বস্তি হয়নি।’

বিষয়:অভিনেত্রী দেব রুক্মিণী মৈত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…