চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল হাল ছাড়ার অনুমতি দেয় না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০৫, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘এটাই ক্লাবের মাহাত্ম্য। এটা এমন একটি ক্লাব, যখন সব শেষ বলে মনে হয় তখন আপনাকে হাল ছেড়ে দেয়ার অনুমতি দেয় না। আপনাকে চালিয়ে যাওয়ার, লড়াই করার এবং বিশ্বাসের শক্তি দেয়। আমরা এটাই করেছি।’

ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য জয়ে ফাইনালে যাওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘আমাদের সকলকে এই শার্টের ওজন, ক্লাবের ইতিহাস, গৌরব এসব কিছুর অংশ হতে হবে।’

আনচেলত্তির সঙ্গে সুর মিলিয়ে রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো বলেন, ‘অবিশ্বাস্য। এর চেয়ে দারুণ অনুভূতি আর কিছু হতে পারে না। এটি ব্যাখ্যা করার কোনো উপায় নেই। এখানে পৌঁছানো ভীষণ কঠিন ছিল।’

লিভারপুলের সঙ্গে ফাইনালে সেরাটা দেয়া এখনো বাকি আছে দাবি করলেও আপাতত সিটির বিপক্ষে জয় উপভোগ করাকেই প্রাধান্য দিচ্ছেন কাসেমিরোর।

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ (সময়) এখনও আসেনি। তবে আমাদের মুহূর্তটি উপভোগ করতে হবে। আমরা ফাইনালে গিয়েছি। তবে সবচেয়ে কঠিন সময়টা আসা এখনো আসতে বাকি। এই ক্লাবের বড় গুণ হচ্ছে কখনোই হাল ছেড়ে না দেয়া ও শেষ পর্যন্ত লড়াই করা।’

Reneta

৮৯ মিনিট পর্যন্ত ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-১ গোলে জিতে ফাইনালে ওঠে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ জায়ান্টদের গোলরক্ষক থিবো কর্তোয়া তার উচ্ছ্বাস প্রকাশে তাই ছিলেন অকৃপণ।

‘এই ক্লাব যেকোনো কিছু করতে সক্ষম আমরা এটা শেষ অবধি বিশ্বাস করেছিলাম। (ফেরল্যান্ড) মেন্ডি লাইনে একটি গুরুত্বপূর্ণ সেভ করেছিল। আমিও করেছি। আমরা স্কোরলাইন প্রথমে ১-১ তারপর ২-১ করেছি। এতেই তারা (ম্যানসিটি) শেষ হয়ে গিয়েছিল। অতিরিক্ত সময়ে আমরা আরও ভালো ছিলাম। আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হয়েছিল এবং আমরা এটি করেছি। অবিশ্বাস্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকাসেমিরোচ্যাম্পিয়ন্স লিগবার্নাব্যুম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT