প্যারিসের পার্ক দে ফ্রান্সে খানিকটা হতাশ হয়েই ফিরেছে রিয়াল মাদ্রিদ আর প্যারিস সেইন্ট জার্মেইয়ের সমর্থকরা। ভালো খেলেও দু’দলের কেউ গোল না পাওয়ায় হতাশ খেলোয়াড়রাও। তবে ম্যাচের বিশ্লেষণে বেশ এগিয়েই ছিল রের্কডসংখক দশবারের চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে পিএসজির কোচ লরাঁ ব্লাঁ তো ড্রয়ের কারণ হিসেবে দেখছেন রোনালদোর ক্ষীপ্র গতিকে।ওর জন্যই হিমশিম খেতে হয়েছে পিএসজিকে। ব্লাঁ সিআরসেভেনকে আখ্যায়িত করেছেন ‘ফুটবল এলিয়ন’ হিসেবে।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে শুরুটা ভালোই করেছিল ইব্রা ডি মারিয়া রা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে গেছে। তবে ম্যাচের গতি বাড়ার সঙ্গে সঙ্গে মাদ্রিদও তাদের আক্রমণ শানিয়েছে প্রতিপক্ষের রক্ষণে।
ম্যাচের ২৬ মিনিটে গোলের সুযোগ সৃষ্টি করেছিল মাদ্রিদ। ডি বক্সে টনি ক্রুসের বাড়ানো বলে হোসের শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেয় পিএসজি গোলরক্ষক ট্রাপ।
৩৫ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় গোল করেই ফেলেছিলেন রোনালদো। কিন্তু গোলরক্ষক ট্রাপ কোনমতে কর্ণারের বিনিময় দলকে রক্ষা করেন।
তবে রিয়াল থেকে দলে ভেড়ানো আর্জেন্টাইন ডি মারিয়াকে বোতলবন্দী করে কড়া নজরেই রেখেছিল মাদ্রিদের রক্ষণভাগ। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে মরিয়া হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণ চালায় দু’দল।
তবে ৪৯ মিনিটে মোর্তার ক্রস থেকে পিএসজির কাভানির শটটি অল্পের জন্য লক্ষ্যভেদ হয়। ৭২ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করে রিয়াল মাদ্রিদ। মার্সেলোর কাছ থেকে বল নিয়ে রোনালদো হাফভলিটি পোস্টের কাছ দিয়ে বাইরে চলে যায়।
ম্যাচের শেষ মুর্হূতে জ্লাতান ইব্রাভিমোভিচ হেড থেকে মাথা ছোঁয়াতে ব্যর্থ হয়।গ্রুপ ‘এ’ থেকে নকআউট রাউন্ডে যাওয়ার জন্য ফেভারিট দল দুটি এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিতই রইল। দুই দলেরই পয়েন্ট ৭।
ডি গ্রুপের ম্যাচে শক্তিশালী ইটালিয়ান ক্লাব জুভেন্টাসও গোল শূন্য ড্র করেছে জার্মানীর ক্লাব বরুসিয়া ম’গ্লাডবাখের সঙ্গে।
নিজেদের মাঠ টোরিনোতে, ম্যাচের ৫৩ শতাংশ বল দখলে রেখেও গোলের দেখা পায়নি পগবারা।
জুভেন্টাস ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয় তবে পগবার দু’টি দারুণ আক্রমণ একক প্রচেষ্টায় নষ্ট করে দেয় ম’গ্লাডবাখের গোলরক্ষক ইয়ান সোমার।






