চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল নাকি সিটি— গন্তব্য ঠিক করেননি হালান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ১৮, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কদিন ধরে গুঞ্জন, ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি সারছেন আর্লিং হালান্ড। উড়ো খবর প্রতিষ্ঠাও করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের উপদেষ্টা ম্যাথিয়াস সামার। স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে, নিজের গন্তব্য এখনও ঠিকই করেনি নরওয়েজিয়ান স্ট্রাইকার।

মার্কা লিখেছে, ২১ বর্ষী স্ট্রাইকারকে পেতে মুখিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গে জোর টক্কর দিচ্ছে পেপ গার্দিওলার ম্যানসিটি। লস ব্লাঙ্কোসদের সাদা জার্সিতে নাকি সিটিজেনদের হয়ে প্রিমিয়ার লিগ মাতাবেন, সেই সিদ্ধান্তে এখনও পৌঁছাতে পারেননি হালান্ড।

ডর্টমুন্ড তারকার নতুন গন্তব্যে যাওয়ায় অনেকখানি প্রভাব রাখছেন এজেন্ট মিনো রাইওলা। ফুটবলের অন্যতম এ এজেন্ট হালান্ডের দলবদলের জন্য চাচ্ছেন দামি এবং দীর্ঘমেয়াদী চুক্তি। সে লক্ষ্যে দারুণভাবে নিজেদের লড়াইয়ে রাখছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আসন্ন দলবদলে হালান্ডকে পেতে হবে জোর লড়াই।

ইংলিশ সংবাদ মাধ্যমে আবার খবর, নরওয়েজিয়ান তারকাকে কিনতে ১৩০০ কোটি টাকার প্রস্তাব দিয়ে বসেছে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ দল সিটি। অন্যদিকে, গ্রীষ্মকালীন দলবদলে তরুণ স্ট্রাইকারকে প্রাইম লক্ষ্য করছে রিয়াল। তারা অবশ্য জানে কতটা কঠিন পথ অপেক্ষায়!

পেপ গার্দিওলার ক্লাব সিটি দুবছর ধরে হালান্ডকে পেতে অপেক্ষা করছে এবং তারা খুব ভালো একটি প্রস্তাব প্রস্তুত করেছে। যা অন্যসব ক্লাবের থেকে সিটিজেনদের অনেকটা এগিয়ে রাখবে।

তবে ইংল্যান্ড নাকি স্পেন— জার্মানি ছেড়ে নতুন গন্তব্য কোথায় হবে, তা নির্ভর করছে হালান্ড ও তার এজেন্টের উপর। যদিও বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকারের এখন প্রথম লক্ষ্য চোট কাটিয়ে ওঠা এবং বুন্দেসলিগায় নিজের সেরাটা দেয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাডর্টমুন্ডম্যানসিটিরাইওলারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT