ফুটবল

রিয়াল ছেড়েই দিলেন জিদান?

জিদান রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিচ্ছেন, ফুটবল মাঠের বাইরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদান রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিচ্ছেন, ফুটবল মাঠের বাইরে দেখা যাচ্ছে, তার মুখে উদ্বেগের ছাপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোনো পক্ষই মুখ খোলেনি। না রিয়াল মাদ্রিদ, না জিনেদিন জিদান। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো খবর চাউর করে দিয়েছে, কোচের চেয়ার ছেড়ে দেয়ার কথা লস ব্লাঙ্কোস কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ফরাসিদের বিশ্বকাপজয়ী মহাতারকা।

গত একযুগে প্রথম ট্রফিহীন মৌসুম কাটানোর পর রিয়ালে থাকছেন না তাদের অন্যতম সফল, টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ জিদান, সেই গুঞ্জন ছিলই। সেটাই উসকে দিলো রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয় দফার দায়িত্বে জিজুর যতি টানার খবর।

প্রথমবার রিয়াল কোচের উত্তপ্ত চেয়ারে জিদান বসেন ২০১৬ সালে। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে বিদায় বলেন। রোনালদোকে ছাড়া ক্লাবটির বিপর্যয়ের সময় ফের ২০১৯ সালে দায়িত্ব নেন। দুদফায় দুটি লা লিগা টাইটেল জয়ের কৃতিত্বও আছে তার নামের পাশে।

জিদানের উত্তরসূরি হিসেবে রিয়ালে অ্যান্টনিও কন্তে, রাউল গঞ্জালেস ও ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির নাম বেশি করে আসছে।

বিষয়:কন্তে জিদান রাউল রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…