চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল চায় ছাড়তে, বেল চান থাকতে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এজেন্টের মাধ্যমে গ্যারেথ বেলকে বার্তা পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ, ‘নিজ রাস্তা খুঁজে নাও!’ সেই বার্তা পেয়ে ওয়েলস ফরোয়ার্ড সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, চুক্তি শেষ করে তবেই মাদ্রিদ ছাড়বেন। চোখের মণি থেকে গলার কাঁটা হয়ে ওঠা বেলের বার্তা এখন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে লস ব্লাঙ্কোসদের জন্য!

আগামী মৌসুমে নতুন করে দল সাজানোর জন্য লম্বা তালিকা তৈরি করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তালিকায় আছে এডেন হ্যাজার্ড, পল পগবা থেকে শুরু করে আরও অনেক নামী-দামি খেলোয়াড়ের নাম। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও প্রতিশ্রুতি দিয়েছেন জিদানকে, সাধ্য থাকলে তালিকা মতো খেলোয়াড় সান্তিয়াগো বার্নাব্যুতে আনবেন।

কিন্তু বর্তমান দলবদলের বাজার যেমনটা চড়া, পছন্দমতো খেলোয়াড় কিনতে হলে বড় রকমের অর্থ ঢালতে হবে রিয়ালকে। সেজন্য বর্তমান খেলোয়াড়দের থেকে কাউকে না কাউকে ভালো দামে বিক্রি করতে হবে। বিক্রির তালিকাও তৈরি করা আছে জিদানের, যেখানে সবার উপরের নামটা গ্যারেথ বেলের!

ছয় মৌসুমের বেশিরভাগ সময় মাঠের খেলার চেয়ে নিজের চোটের পেছনে খরচ করেছেন বেল। চলতি খরার সময়টাতেও তাকে দলে পাচ্ছেন না জিদান। চোটেই পড়ে আছেন। বিষয়টা এখন এমন, বেলকে নিয়ে সমস্যার চেয়ে সমাধানের পেছনেই সময় ব্যয় করছে রিয়াল।

সমাধানটা হচ্ছে না বেলের জন্যই। সম্প্রতি তার এজেন্টকে বেলের জন্য দল দেখতে বলেছিল রিয়াল। কিন্তু বেলের কানে সে কথা তুলতেই রাগী ভাষায় না বলে দিয়েছেন সামনের জুলাইয়ে ৩০ বছর বয়সে পা দিতে চলা ওয়েলস ফরোয়ার্ড। তার সোজা কথা, ২০২২ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে খেলতে চান তিনি।

বেলকে নিয়ে এখানেই ঝামেলার শেষ নয়। শুরুতে কয়েকটি ক্লাব ইচ্ছা দেখালেও এখন চুপ করে আছে সেই ক্লাবগুলো। বেলকে চাওয়ার ইচ্ছা দেখিয়ে রিয়ালের কাছে কেউ খোঁজও করেনি। আর ওয়েলস তারকার জন্য যে দাম হাঁকিয়েছিল রিয়াল তার জন্য বিন্দুমাত্র রাজী নয় এ ক্লাবগুলো।

Reneta

সমস্যা আরও আছে। তা বেলের আকাশচুম্বী বেতন। বছরে রিয়ালের কাছ থেকে গুণে গুণে ১৫ মিলিয়ন ইউরো বেতন পান এ তারকা। যদি বেলকে বিক্রিই করতে না পারে রিয়াল তাহলে বেতনের সঙ্গে সমপরিমাণ কর যোগ করে বছরে ৩০ মিলিয়ন ইউরো খরচ গুণতে হবে ক্লাবটিকে। বোনাসসহ আনুষঙ্গিক খরচ তো আছেই। পাশাপাশি বেলের চোটের ব্যয়ভার বহন করতে হয় ক্লাবকেই!

চোটাক্রান্ত একজন খেলোয়াড়ের জন্য আকাশচুম্বী ট্রান্সফার ফী ও বেতন কোনটাই বহন করতে চায় না অন্য ক্লাবগুলো। তাই রিয়াল না পারছে তাকে গিলতে, না পারছে গেলাতে! বাধ্য হয়ে ধৈর্য ধরার পন্থা নিয়েছে ক্লাবটি। মৌসুম শেষ হতে বাকি আছে এখনো এক মাস। রিয়ালের আশা, এরইমধ্যে কেউ না কেউ রাজী হবেই বেলকে দলে টানতে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারেথ বেলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT