চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল একবার ডেকেই তো দেখুক রোনালদোকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৪ ম্যাচে ৩০ গোল নামের পাশে। ক্রিস্টিয়ানো রোনালদো পরিষ্কার বার্তা দিয়ে রেখেছেন এখনও ফুরিয়ে যাননি বলে। জুভেন্টাস জার্সিতে গোলবন্যা জারি রাখা সিআর সেভেন এখনও রিয়াল মাদ্রিদের জন্য অপরিহার্যই হবেন। কিন্তু বার্নাব্যুতে ফের কি দেখা মিলবে পর্তুগিজ মহাতারকার?

গত মৌসুমে ৪৬ ম্যাচে জুভদের হয়ে ৩৭ গোল ছিল রোনালদোর। তার আগের মৌসুমে ৪৩ ম্যাচে ২৮ গোল। এর অর্থ, ২০১৮ সালে রিয়াল ছাড়ার পর থেকে রোনালদোর ৯৫টি গোল হাতছাড়া করেছে মাদ্রিদ রাজারা।

বিরতি কাটিয়ে জিনেদিন জিদান ফের ফিরেছেন রিয়াল ডাগ আউটে। ফরাসি তারকা করিম বেনজেমা সম্মুখ ভূমিকা নিয়েছেন রোনালদো চলে যাওয়ার পর। কিন্তু রোনালদোর অভাব তাতে মেটেনি। আজও তাড়া করে ফেরে তার অভাব।

রোনালদো চলে যাওয়ার পর তার অভাবের কথা অনেকবার বলেছেন অধিনায়ক সার্জিও রামোস। বলেছেন, তার হাতে থাকলে রোনালদোকে চলে যেতে দিতেন না। সম্প্রতি কোচ জিদান সাবেক শিষ্যের প্রত্যাবর্তন সম্ভব বলে সমর্থকদের আশারপালে জোর হাওয়া দিয়েছেন।

রোনালদো বুঝে গেছেন জুভেন্টাসে তার সময় শেষ হয়ে এসেছে। মাদ্রিদ ছেড়ে ইতালিতে যাওয়ার কারণ ছিল তাকে কেন্দ্র করে তুরিনের বুড়িরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ছক কষবে।

পরিকল্পনা সেভাবেই এগিয়েছে জুভেন্টাসে। কিন্তু একবার কোয়ার্টার ফাইনালে তোলা ছাড়া রোনালদো জুভেন্টাসকে ইউরোপ সেরার আসরে সাফল্য এনে দিতে পারেননি। রিয়ালে যেখানে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে অনন্য কীর্তি গড়ে ক্লাব ছেড়েছিলেন।

Reneta

রোনালদো জুভেন্টাস ছাড়ার বিষয়টি একরকম মনস্থির করে ফেলেছেন বলে ফিসফাস। কিন্তু গোল বাধছে, রোনালদো তো আর নাচতে নাচতে রিয়ালে ফিরে আসবেন না। মাদ্রিদে প্রত্যাবর্তনের জন্য কোনো না কোনো পক্ষকে তো প্রথম ধাপে এগিয়ে যেতে হবেই। সেটা রিয়ালের দিক থেকে হওয়াটাই যুক্তিযুক্ত।

কেননা, ২০১৮ সালে রোনালদো রিয়াল ছাড়ার পর সবকিছু তো আর আগের মতো নেই। আবার যুক্ত হতে হলে পেশাদারী দিকটার কথাও চিন্তা করতে হবে দু-পক্ষকে।

ওদিকে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে এবার। লিগে এখনও ১১ ম্যাচ বাকি। কিন্তু শিরোপার দৌড়ে তারা পিছিয়েই আছে। একমাত্র কোপা ইতালিয়া জিততে পারার বেশ সম্ভাবনা আছে দলটির। তাদের কোচ আন্দ্রে পিরলোর আগামীর পরিকল্পনায় রোনালদো খুব একটা নেই বলেও আওয়াজ আছে ইতালিয়ান গণমাধ্যমে।

এদিকে আক্রমণভাগে ধুঁকছে রিয়াল। যদিও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা, দুটোই জেতার ভালো সম্ভাবনাই আছে তাদের। বলা যায়, লিগ শিরোপা ধরে রাখার দৌড়ে ভালোভাবেই টিকে আছে মাদ্রিদ। কিন্তু তাদের একজন সত্যিকারের গোলমেশিন দরকার। এককথায় রোনালদোর মতো একজনকে তাদের খুব বেশি করে দরকার।

রিয়াল যতই কাইলিয়ান এমবাপে বা আর্লিং হালান্ডের পেছনে দৌড়াক না কেনো, তারা আগামীর এই তারকাদের কাউকেই নিশ্চিত করতে পারেনি এখনও। করোনাকালের আর্থিক সংকটের কথা তো আছেই।

সবমিলিয়ে রিয়ালের যেমন পুরনোযোদ্ধা রোনালদোকে দরকার। রোনালদোরও দরকার রিয়ালের মতো ক্লাবকে, যদি তাকে জুভেন্টাস ছাড়তেই হয়। এখন পুনর্মিলনী সম্ভব কিনা সেজন্য আসছে গ্রীষ্মের দলবদলের জন্য অপেক্ষা করতে হবে। আর অপেক্ষ করতে হবে রিয়াল আসলেই চায় কিনা রোনালদো ফিরুক। গণমাধ্যমেও খবর, রিয়াল একবার ডাকলেই চলে আসবেন পর্তুগিজ মহাতারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসরিয়ালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT