চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে যাওয়ার সময় হয়েছে পগবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডেই ভালো আছেন, এই বলে রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে রেখেছেন পল পগবা। তবে সেটি যদি কেবল কথার কথা হয়, ফরাসি মিডফিল্ডারকে তার মনের কথা শুনতে পরামর্শ দিয়েছে ফ্রান্স ফুটবল। বিশ্বনন্দিত ম্যাগাজিনটি তাদের সর্বশেষ সংস্করণে ভবিষ্যৎবাণী করে লিখেছে, পগবাকে শেষ পর্যন্ত নিয়েই ছাড়বে রিয়াল!

চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে দলে টানার খুব কাছে চলে গেছে রিয়াল। তারপরও একজন বিশ্বমানের ফুটবলারের জায়গাটা বেশ ভালোভাবেই ফাঁকা পড়ে আছে সান্তিয়াগো বার্নাব্যুতে। ব্যক্তিগতভাবে পছন্দের হওয়ায় লস ব্লাঙ্কোস কোচ জিনেদিন জিদানের চাওয়া সেই জায়গাটা পূরণ করুক পগবা। ‘রিয়াল সব ফুটবলারের স্বপ্নের ক্লাব’ দাবি করে কিছুদিন আগে সেই চাওয়াটা আরও উস্কে দিয়েছেন পগবা নিজেই।

পগবার ইচ্ছা আর রিয়ালের চাওয়া, দুইয়ে মিলে গেলে দুই পক্ষেরই লাভ দেখছে ফ্রান্স ফুটবল। মঙ্গলবার সবর্শেষ সংস্করণের প্রচ্ছদে ‘পগবা: রিয়ালের পথে’ শিরোনাম করে ফুটবল বিশ্বের অন্যতম প্রভাবশালী ম্যাগাজিনটি লিখেছে, ম্যানইউ ছাড়ার এখনই সেরা সময় বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের জন্য!

কেনো সেরা সময়, সেই দাবির পক্ষে একাধিক যুক্তিও দিয়েছে ফ্রান্স ফুটবল। ম্যাগাজিনটি বলছে বর্তমান ক্লাবে বেশ হতাশ হয়ে পড়েছেন পগবা। হোসে মরিনহোর বিদায়ের পর ওলে গানার সলশেয়ার কোচ হওয়ায় কিছুটা মানসিক প্রশান্তি লাভ করলেও আবারও পগবার মাঝে পুরনো হতাশা ফিরে আসছে। উলভসের বিপক্ষে ২-১ হারা ম্যাচে ফরাসি তারকার চেহারাতে সেটা স্পষ্ট ভাবেই ফুটে ছিল। প্রশ্ন উঠতে পারে, দারুণ ফর্মে থাকার পরও কী এমন হতাশায় ভুগছেন পগবা?

উত্তরটা দিয়েছে ফ্রান্স ফুটবলই। নামের পাশে ‘বিশ্বকাপজয়ী’ তকমা লাগলেও একজন ফুটবলারের বহু আরাধ্য ব্যালন ডি’অর যে জেতা হয়নি পগবার। ম্যানইউর হয়ে দারুণ খেললেও কয়জনই বা সেটা মনে রাখছে? ২০১৭ সালে আয়াক্সের বিপক্ষে ম্যানইউকে ইউরোপা কাপ জিতিয়েছেন। কিন্তু কী পরিহাস! নিজ দলের সমর্থকরাই সে অর্জন এখন ভুলতে বসেছে। কারণ এক চ্যাম্পিয়ন্স লিগের কাছে যে সব ছাড়! অথচ এই ম্যানইউ থেকেই বেরিয়ে চারবার ব্যালন ডি’অর জিতে কিংবদন্তি হয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বয়স চলছে ২৬। অল্প সময়ের মধ্যে ব্যালন ডি’অর জিততে হলে রিয়ালের মতো ক্লাবই হবে পগবার জন্য উপযুক্ত। কারণ বর্তমানের ম্যানইউ পুর্ণগঠনের মধ্যে দিয়ে যাওয়ায় তাদের পারফরম্যান্সে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও কম। আর জিদানের সঙ্গে পূর্বের ভালো পরিচয় স্প্যানিশ জায়ান্টদের হয়ে ভালো খেলতেও সাহায্য করবে তাকে। সৃষ্টিশীল ফুটবলারদের জন্য চিরদিনই উপযুক্ত লা লিগা, এমন দাবি করে ফ্রান্স ফুটবলের পরামর্শ, নিজেকে বিশ্বের কাছে তুলতে হলে স্পেনে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই পগবার!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পল পগবারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT