চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের সামনে নকআউটে যাওয়ার যত সহজ-কঠিন সমীকরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ঝামেলাটা বাঁধিয়েছে ইন্টার মিলান। কীভাবে যেন ঠিকই বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে গিয়ে ২-৩ গোলের জয় নিয়ে ফিরে বসে আছে আন্তোনিও কন্তের শিষ্যরা। এই জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অবশ্য বদলায়নি, গ্রুপ ‘বি’তে চার দলের মধ্যে পড়ে আছে তলানিতে। কিন্তু তলে তলে ঠিকই আরেক দলের জন্য কুয়ো খুঁড়ে বসে আছে মিলানের দলটি, সেই কুয়োতে পতনের মাত্র এক কদম দূরে রিয়াল মাদ্রিদ!

আসলে ইন্টারকে দোষ নিয়ে লাভ নেই, নিজের পায়ে কুড়াল নিজেই মেরেছে রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গ্রুপ ‘বি’তে কাগজে-কলমে সবচেয়ে দুর্বল দল সেই শাখতার দোনেতস্কের কাছে দুইবার হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। প্রথম দেখায় নিজেদের মাঠে ২-৩ গোলে হারের পর মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচেও ইউক্রেনে গিয়ে ২-০ ব্যবধানে হেরেছে লস ব্লাঙ্কোসরা।

ড্রয়ের পরই বোঝা যাচ্ছিলো ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কঠিন লড়াইটা হতে যাচ্ছে গ্রুপ ‘বি’তে। শেষ ম্যাচের আগে আক্ষরিক অর্থে জল্পনাটাই সত্যি হয়েছে, রিয়াল-ইন্টারের মত দলকে পেছনে ঠেলে গ্রুপের শীর্ষে জার্মানির মনশেনগ্লাডবাখ। আর দুইয়ে, শাখতার দোনেতস্ক! তিনে রিয়াল, চারে ইন্টার। নক আউটে যাওয়ার সমান সুযোগ চার দলের সামনেই।

সমান সুযোগ যেহেতু, ১০ ডিসেম্বরের দুই ম্যাচ তাই চার দলের জন্য বাঁচা-মরার। মনশেনগ্লাডবাখের পয়েন্ট ৮, শাখতার ও রিয়ালের ৭ এবং সবার নীচে থাকা ইন্টারের ৬। ব্যাপারটা এমন হয়ে গেছে শেষ ম্যাচে যারাই জয় পাবে তারাই পাবে নকআউটের টিকিট। আর যদি ড্র হয়, তাহলে?

চার দলের মধ্যে মনশেনগ্লাডবাখের সমীকরণটা তুলনামূলক সহজ, রিয়ালের মাঠে তাদের ড্র হলেই চলবে। সেটা যেকোনো ব্যবধানে হলেই চলবে। ড্র হলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে নকআউটে।

রিয়ালের জন্য সমীকরণ হচ্ছে, ১০ ডিসেম্বরের ম্যাচটা তাদের জিততেই হবে। এটাই তাদের জন্য এখন সবচেয়ে সহজ রাস্তা। জিতলে তারা মনশেনগ্লাডবাখকে পেছনে ঠেলে গ্রুপ সেরা হয়েই খেলবে পরের রাউন্ডে। হারা তো যাবেই না, ড্র হলেও কপালে আছে শনি। যদি ইন্টারের মাঠে কোনোভাবে জয় অথবা ড্র করেই ফেলে শাখতার তাহলে নকআউটে আর ওঠা হচ্ছে না ১৩বারের চ্যাম্পিয়নদের। কারণ গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকলেও শাখতার এগিয়ে আছে এক জায়গায়, তারা দুবারই হারিয়েছে রিয়ালকে। তাই গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও সমান ৭ পয়েন্ট নিয়ে রিয়ালকে পেছনে ফেলে দুইয়ে আছে ইউক্রেনের ক্লাবটি। যদি শেষ ম্যাচে দুই দলই ড্র করে তাহলে এই মুখোমুখি এগিয়ে থাকার সুবিধা নিয়েই পরের রাউন্ডে খেলবে শাখতার।

Reneta

ইন্টারের জন্য একটাই রাস্তা খোলা, জয়। আশার কথা হচ্ছে শাখতারের বিপক্ষে শেষ ম্যাচটা তাদের নিজেদের ঘরের মাঠে। যদি নিজ নিজ ম্যাচে ইন্টার আর রিয়াল জয় পায় তাহলে রিয়াল হবে গ্রুপ চ্যাম্পিয়ন আর ইন্টার রানার্সআপ। যদি ইন্টার জয় পায় আর মনশেনগ্লাডবাখ রিয়ালকে রুখে দেয় তাহলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাবে ইন্টার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীর ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

মে ১৯, ২০২৬

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT