চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের রাজকোষ খালি করছেন বেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

‘বেলের চোট গুরুতর কিছু নয়’। ২৬ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের এমন বক্তব্যের পরদিনই জানা গেল ৪৫দিনের জন্য ফের ছিটকে গেছেন লস ব্লাঙ্কোসদের ওয়েলস ফরোয়ার্ড। সুস্থ হয়ে অ্যাটলেটিকোর বিপক্ষে যখন ‘মাদ্রিদ ডার্বি’র অপেক্ষা, তখন জানা গেল আবারও এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি! ইনজুরির সঙ্গে বেলের এমন সখ্যতা দিনের পর দিন। তাতে বড় অঙ্কের অর্থ নষ্ট হচ্ছে রিয়াল মাদ্রিদের।

২০১৩ সালে ১০০.৭ মিলিয়ন ইউরোতে তখনকার সময়ে সবচেয়ে দামী হয়েই রিয়ালে যোগ দেন গ্যারেথ বেল। লস ব্লাঙ্কোসদের হয়ে পঞ্চম মৌসুম চলছে তার। এরই মধ্যে ১৯ বারের মতো চোটে পড়লেন! রিয়ালের হয়ে শেষ ৬০ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন ২০ ম্যাচ। বাকী ৪০ ম্যাচে দলের বাইরে থাকতে হয়েছে চোটের কারণে।

কেবল ক্রয় মূল্যে বেলের পেছনে রিয়ালের মৌসুম প্রতি খরচ ১৬.৭ মিলিয়ন ইউরো। আর বেতনসহ তার পেছনে লস ব্লাঙ্কোসদের মোট খরচ ২২ মিলিয়ন ইউরো। প্রথম তিন মৌসুমে যা ছিল ১৮ মিলিয়ন ইউরো।

পাঁচ মৌসুমে বেলের পেছনে রিয়ালের খরচের পরিমাণটা ১৬৮.৮ মিলিয়ন ইউরো। অথচ বেল খেলেছেন মাত্র ১৫৯ ম্যাচ। অর্থাৎ ম্যাচ প্রতি তার পেছনে রিয়ালের খরচ ১ মিলিয়ন ৬০ হাজার ৩৭৭ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১০ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৫২ টাকা! মাঠে যতটুকু খেলতে পেরেছেন তাতে প্রতি মিনিটে তার পেছনে রিয়ালকে খরচ করতে হয়েছে ১৩ হাজার ৫৯৩ ইউরো করে।

টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখানোর পর বেলের প্রাপ্তি নেহাত মন্দ নয়। তিনটি চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে একটি করে লা লিগা ও কোপা ডেল রে, দুটি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা হয়েছে। তবে সেখানে বেলের অবদান বড্ড কম। ব্যক্তিগত পদক তালিকায় তেমন কিছু জমা হয়নি বললেই চলে।

দল-বদলের বাজারে বেলকে বেঁচে দেওয়ার ব্যাপারে রিয়ালের প্রস্তাবে সাড়া দেওয়ার মতো দলও প্রায় হাতে গোনা। দামি অথচ প্রায় অচল এমন খেলোয়াড়কে কোন দল কিনতে চাইবে সেটাই এখন রিয়ালের সামনে কোটি টাকার প্রশ্ন!

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যারেথ বেলরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT