ফুটবল

রিয়ালের মাঠে জেতার সুযোগ নেই, স্বপ্ন দেখতেও বাধা নেই

চেলসি কোচ টমাস টুখেল

রিয়াল ও চেলসি খেলোয়াড়ের মধ্যে বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ও চেলসি দলের খেলোয়াড়রা মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের লড়াইয়ে চেলসির জেতার সম্ভাবনা নেই বলে মনে করেন দলটির কোচ টমাস টুখেল। তবে তার দল আগের ম্যাচের চেয়ে ভালো অবস্থানে থাকবে, এমনটা জানিয়েছেন জার্মান এ কোচ।

‘খুব বেশি সম্ভাবনা নেই আমাদের। তবে বিশ্বাস ও চেষ্টা থাকবে। আমরা পুরোটা দিয়ে চেষ্টা করব। ভালো একটা পরিকল্পনা করতে পারলে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।’

অন্যদিকে ঘরের মাঠে লড়াইয়ের আগে বেশ নিশ্চিন্ত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। দল বেনজেমার ওপর নির্ভরশীল বলে তিনি বেশ খুশি বলেও জানিয়েছেন ইতালিয়ান কোচ।

‘আমরা বেনজেমার ওপর নির্ভরশীল, এ ব্যাপারটাতে আমি খুশি। করিম একজন আধুনিক ফরোয়ার্ড। সেন্টার ফরোয়ার্ড হিসেবে ও একজন আদর্শ ফুটবলার। ’

রিয়ালের কোচ হিসেবে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিয়াল একমাত্র দল যেখানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। বছর শেষে যদি ক্লাব সন্তুষ্ট থাকে, তাহলে এখানেই থাকছি। ক্লাব ফুটবলের জীবন উপভোগ করছি।’

বিষয়:আনচেলত্তিচেলসিচ্যাম্পিয়ন্স লিগটুখেলরিয়াললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →