চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের আশা ছেড়ে দিয়েছেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রোনালদো চলে যাওয়ার পর তার জায়গা পূরণে মরিয়া রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ তারকার সেরা বিকল্প হিসেবে যার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেই নেইমার নিজেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পিএসজির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেইমার।

গত মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তার পর থেকেই খবর, রিয়ালের জার্সিতে আবার স্পেনের ফিরছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু নেইমার নিজে বলছেন, লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই।

ফক্স স্পোর্টসকে নেইমার বলেছেন, ‘আমি থাকব। পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে এবং এখানে আমি চ্যালেঞ্জ নিতেই এসেছি। এ ব্যাপারের আমি আমার মন পরিবর্তন করব না। আশা করি নতুন মৌসুমেও আমরা সফল হব।’

মিডিয়ার গুঞ্জন নিয়ে ব্রাজিলিয়ান তারকার মন্তব্য, ‘মিডিয়া গুজব তৈরি করে আনন্দ পায়। কিন্তু সবাই জানে পিএসজি সম্পর্কে আমি কতটা যত্নবান।’

নেইমারের এমন বক্তব্যের পর গোলডটকম বলছে, আসলে রিয়ালের যাওয়ার আশা ছেড়ে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

রিয়ালকে ঘিরে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় ও নেইমারের পিএসজি সতীর্থ কাইলিয়ান এমবাপের নামও শোনা যাচ্ছে। কিন্তু নতুন কোচ থমাস টুসেলের অধীনে এমবাপেকে নিয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ গড়তে চান নেইমার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমাররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন

মে ১৩, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৩, ২০২৬

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT