চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালও কমাচ্ছে ফুটবলারদের বেতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বেতন কমানো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে বনিবনায় আসতে পারছে না বার্সেলোনা। তারা চায় ৩০ শতাংশ হারে বেতন কম নেন মেসি-পিকেরা। করোনায় শুধু তাদের অবস্থাই কাহিল নয়, বেতন নিয়ে দুশ্চিন্তায় কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।

ইএসপিএন এফসির খবর, বেতন কম নেয়ার জন্য খেলোয়াড়দের অনুরোধ জানানো হয়েছে লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকেও।

মহামারীর সময়ে একদফা বেতন কাটা হয়েছে। সেসময় ক্লাবের দুরবস্থা চিন্তা করে কোনো উচ্চবাচ্য করেননি রামোস-বেনজেমারা। রিয়াল চাইছে ক্লাবকে উদ্ধার করতে আরও একবার এগিয়ে আসুন তারা। মৌসুমের খরচের বাজেট চূড়ান্ত করতে অল্প সময় বাকি। খেলোয়াড়রা রাজি হলে সেই হিসেব ধরেই বাজেট চূড়ান্ত করবে মাদ্রিদ জায়ান্টরা।

Banglabid

মহামারী শুরুর দিকে খেলোয়াড়দের পারিশ্রমিক বুঝে ১০ থেকে ২০ শতাংশ হারে বেতন কেটেছিল রিয়াল। এবার কত কাটা হতে পারে সেটা এপর্যন্ত জানা যায়নি। খেলোয়াড়দের পক্ষ থেকে অধিনায়ক সার্জিও রামোস, মার্সেলো, করিম বেনজেমা ও রাফায়েল ভারানের সঙ্গে আলোচনায় বসবেন ক্লাবকর্তারা।

করোনায় রিয়ালের আর্থিক দুরবস্থা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। গত একদশকে এ মৌসুমে প্রথমবার কোনো খেলোয়াড় কেনা হয়নি। ২০১৯-২০ মৌসুমে লা লিগা জেতার পর প্রত্যাশিত বোনাসও ক্লাবের কাছ থেকে চাননি খেলোয়াড়রা। তারা রাজি হলে ক্লাবের সঙ্গে জড়িত অল্প আয়ের কর্মীদের চাকরি বেঁচে যাবে বলে আশ্বাস দেয়া হয়েছে।

বেতন নিয়ে বার্সা আর খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব চললেও রিয়ালে পরিস্থিতি অনুকূলে আছে। খেলোয়াড়রা ক্লাবের প্রতি সহনশীল। যে কারণে বেতনের ব্যাপারে খুব বেশি উচ্চবাচ্য হবে না বলেই মনে করছে ইএসপিএন। সবাই মিলে ক্লাবকে মহামারী কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে ওঠার আমন্ত্রণ জানানো হয়েছে রিয়ালের পক্ষ থেকে।

Reneta

দর্শকরা এবার মাঠে না ঢুকতে পারায় ভীষণ আর্থিক ক্ষতির মুখের পড়েছে ইউরোপের প্রায় সব বড় ক্লাবই। লা লিগা থেকে ইএসপিএনকে জানানো হয়েছে, ম্যাচ প্রতি এবার ৩০ থেকে ৪০ লাখ ইউরো কম পাচ্ছে ইউরোপের বড় ক্লাবগুলো। যে কারণে বাধ্য হয়েই খরচ সংকোচনের জন্য খেলোয়াড়দের বেতনে হাত দিতে হচ্ছে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সাবেতনবেনজেমারামোসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাসে আগুন: ৮ মামলায় দেড় শতাধিক আসামি, গ্রেপ্তার ১৮

পরবর্তী

পুলিশ কর্মকর্তা হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

পরবর্তী

পুলিশ কর্মকর্তা হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

নায়ক জায়েদের আগে এবার ‘গায়ক’ তকমা!

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT