চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ার আবেদন খারিজ, সুশান্তের মৃত্যুর তদন্ত করবে সিবিআই

সিএইচআই + এইচটি সিএইচআই + এইচটি
২:২৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত জারি রাখবে সিবিআই। বুধবার দুপুরে এমনটাই জানিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এদিন বিচারপতি হৃষিকেশ রায়ের সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দেয় এই মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর পিটিশন। 

বিচারপতি হৃষিকেশ রায় জানান, সুশান্তের মৃত্যুর পর মুম্বাই পুলিশ এই মামলার দেখভাল করেছে। মুম্বাই পুলিশ এই মামলায় সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য, নির্দেশ সর্বোচ্চ আদালতের।  বিহার পুলিশের এই মামলার এফআইআর দায়ের করবার পূর্ণ আইনি অধিকার রয়েছে। পর্যবেক্ষণ করে এদিন এটাও জানিয়েছে শীর্ষ আদালত।

পাশাপাশি সর্বোচ্চ আদালত মহারাষ্ট্র সরকারকে এই রায়ের বিরুদ্ধে আপিল করবার কোনও অধিকার দেয়নি। সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে কোনওরকম আবেদন করতে পারবে না উদ্ধব ঠাকরে সরকার।

Banglabid

সর্বোচ্চ আদালতের এমন নির্দেশনার পর সুশান্ত সিং রাজপুতের বাবার আইনজীবী বিকাশ সিং বলেন, সুশান্ত সিংয়ের পরিবারের জন্য বড় জয়, মুম্বাই পুলিশ এই মামলায় ভুল দিশা দিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে পাটনা পুলিশের কাছে জুরিসডিকশন ছিল এই মামলার এফআইআর দায়ের করবার এবং বিহার সরকারেরও পূর্ণ অধিকার রয়েছে এই মামলার তদন্তের সিবিআই তদন্তের সুপারিশ সিবিআইয়ের হাতে দেওয়ার। সিবিআইয়ের তদন্তে কোর্ট স্ট্যাম্প দিয়েছে এবং সুশান্ত সংক্রান্ত কোনও মামলা দায়ের হলে সেটা সিবিআই তদন্ত করবে জানিয়ে দিয়েছে সিবিআই।

সুপ্রিম কোর্টের এমন নির্দেশনার পর বিহার পুলিশের আইজি গুপ্তেশ্বর পাণ্ডে বলেন, আমি প্রচণ্ড খুশি। এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়, এটা ১৩০ কোটি ভারতীয়র ভাবনার জয়। দেশের জনতার মনে শীর্ষ আদালতের জন্য আগে থেকেই যে বিশ্বাস ছিল তা আরও মজবুত হল। সুশান্তের মৃত্যুর মামলায় অবশ্যই ন্যায়বিচার হবে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, আমাদের অফিসারকে কয়েদির মতো রাখা হয়েছিল, মুম্বাই পুলিশ যা করছে সেটা অসাংবিধানিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়ালিড বিনোদনসুপ্রিম কোর্টসুশান্তসুশান্ত সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় বাবা হারালেন মোশাররফ রুবেল

পরবর্তী

প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবনতি

পরবর্তী
pronob mukherji

প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবনতি

জহির রায়হান: যার কাছে চলচ্চিত্র ছিলো অধিকার আদায়ের হাতিয়ার

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT