চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াজের সুস্থতা কামনায় তারকাদের প্রার্থনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ পূর্বাহ্ন ২০, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শ্যুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। রিয়াজের সুস্থতা কামনা করে তার সহকর্মী তারকারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। 

ঢাকাই চলচ্চিত্রের নায়ক ওমর সানি রিয়াজ সম্পর্কে ফেসবুকে লিখেছেন, আমার ছোট ভাই রিয়াজ স্ট্রোক করেছে। আল্লাহর রহমতে এখন সে বিপদমুক্ত। সবাই ওর জন্য দোয়া করবেন।

বিদেশে শ্যুটিং করা শাকিব খান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজের অসুস্থতার কথা শুনে ফেসবুকে লিখেছেন, আজ রাত সাড়ে আট টায় জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ স্ট্রোক করছেন। এখন তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। দ্রুত তার সুস্থতা কমনা করছি।

‘মেঘের কোলে রোদ’ সিনেমায় রিয়াজের সঙ্গে অভিনয় করেছিলেন একসময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী টনি ডায়েস। প্রিয় মানুষটির অসুস্থতার কথা শুনে তিনি আঁকতে উঠেছেন। প্রিয় মানুষ রিয়াজের সুস্থতা কামনা করে ফেসবুকে লিখেছেন, রিয়াজ ভাই এর খবরটা শুনে আতঁকে উঠেছিলাম। পরবর্তিতে খোঁজ নিয়ে জানলাম এখন ভালো আছে । ভয় কেটে গেছে । দোয়া করি রিয়াজ ভাই দ্রুত সুস্হ হয়ে উঠবেন।। আমাদের অভিনয় জীবন শুরুর অনেক আগেই আমরা Air Force এর বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতাম। অনেক সুন্দর সুন্দর মূহুর্ত পেরিয়ে এসেছি আমরা। প্রিয় মানুষ গুলো সুস্হ থাকুন ভালো থাকুন এই কামনা করি।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সমান জনপ্রিয় রিয়াজ। ছোট পর্দায় বেশ কিছু নাটক ও টেলিফিল্মে জুটি হয়ে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। মম রিয়াজের সুস্থতা কামনা করে বলেছেন, রিয়াজ ভাই আল্লাহ অঅপনাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক। আমরা অাবার একসাথে কাজ করবো,আড্ডা দিবো। কারণ আপনি একজন ভালো অভিনেতা ও ভালো একজন বন্ধু।

মিডিয়া ব্যক্তিত্ব জনপ্রিয় অভিনেত্রী সুবর্না মোস্তাফা রিয়াজের সুস্থতা কামনা করেছেন। এছাড়া নিয়ল আলমগীরসহ গণমাধ্যমের অনেক সাংবাদিক রিয়াজের সুস্থতা কামনা করেছেন।

Reneta

গত সোমবার ছবির শ্যুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। এরপর তাকে ঘটনার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার দ্রুত তার দেহে অস্ত্রোপচার করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়করিয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT