চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদের ৯৯’তে জমে উঠল শিরোপার লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে চতুর্থ দিনেই শিরোপার সুবাস পাচ্ছিল ওয়ালটন মধ্যাঞ্চল। তাদেরকে হতাশায় ডুবিয়ে ব্যাট হাতে রিশাদ হোসেনের প্রতিরোধ উল্টো চ্যালেঞ্জে ফেলেছে দলটিকে। ৯ নম্বরে নেমে তরুণ লেগ স্পিনারের ৯৯ রানের লড়াকু ইনিংসে লড়াকু সংগ্রহ গড়েছে বিসিবি দক্ষিণাঞ্চল।

মিরপুরে ১ রানের জন্য সেঞ্চুরি পাননি রিশাদ। ১৩৬ বলে ১০ চার ও চার ছক্কায় খেলেন ৯৯ রানের ইনিংস। তাইবুর রহমানের বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৫১ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে দক্ষিণাঞ্চল। আবু হায়দার রনির পেস তোপে ১১৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। লিড তখন মাত্র ৬৮ রানের। হাতে ছিল মোটে ৩ উইকেট।

বাকি টেলএন্ডারদের নিয়ে রিশাদ ২৬৮’তে টেনে নেন দলীয় সংগ্রহ। নাসুম আহমেদকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৪৪ রান যোগ করেন। মেহেদী হাসান রানার সঙ্গে পরের জুটিতে আসে ৫১ রান। কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে শেষ জুটিতে রিশাদ যোগ করেন আরও ৪৪ রান।

২৮ বল মোকাবেলা করে শূন্য রানে অপরাজিত থেকে কামরুল ইসলাম রাব্বি রিশাদকে করে দেন তিন অঙ্ক ছোঁয়ার সুযোগ। সেটি কাজে লাগাতে ব্যর্থ হন। তাইবুরের স্পিনে ক্যাচ দেন উইকেটরক্ষক জাকের আলি অনিকের গ্লাভসে।

মধ্যাঞ্চলের বাঁহাতি পেসার আবু হায়দার ৭৮ রানে নেন ৫ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন হাসান মুরাদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, সৌম্য সরকার ও তাইবুর।

Reneta

প্রথম ইনিংসে লিড পাওয়ায় ২১৮ রানের লক্ষ্য দাঁড়ায় মধ্যাঞ্চলের সামনে। চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে তারা তুলেছে ২৬ রান।

জিততে আরও ১৯২ রান করতে হবে। হাতে উইকেট ৭টি। ফরহাদ রেজার বলে বোল্ড হন মোহাম্মদ মিঠুন (৭)। আরেক ওপেনার আব্দুল মজিদ (৫) ও নাইটওয়াচম্যান হিসেবে চারে নামা হাসান মুরাদকে (১) ফেরান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

সৌম্য সরকার ৮ ও সালমান হোসেন ইমন ৫ রানে অপরাজিত আছেন। জাকির হাসানের অপরাজিত সেঞ্চুরিতে (১০৭) প্রথম ইনিংসে চারশর কাছাকাছি (৩৮৭) সংগ্রহ দাঁড় করায় দক্ষিণাঞ্চল। বাঁহাতি স্পিনার মুরাদ নেন ৫ উইকেট।

মিঠুনের ডাবল সেঞ্চুরি (২০৬) ও শুভাগত হোমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে মধ্যাঞ্চল করে ৪৩৮ রান। কামরুল ইসলাম রাব্বি ও ফরহাদ রেজা নেন ৪টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফরহাদবিসিএল-২০২১বিসিবিরাব্বিরিশাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT