সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে দূতাবাসের অডিটোরিয়ামে সৌদিস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব হাত্তান বিন সাম্মান, বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সৌদি আরব প্রতিনিধি ড. ইব্রাহিম আল যিক, ওআইসির সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বিষয়ক মহাপরিচালক মিজ আমিনা আল হাজরি বক্তব্য প্রদান করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে কূটনৈতিক কোরের ডীন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন বামাখরামা, ভারতের রাষ্ট্রদূত ড. অসাফ সায়ীদ, শ্রীলংকার রাষ্ট্রদূত পি এম রাজা, ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভিল্লালুনা আলন্ত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।







