বনানীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতের দেহরক্ষী রহমতকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ১৫ই মে সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রাজধানীর নবাবপুর থেকে রহমতকে গ্রেফতার করা হয়। এরপর এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য ড্রাইভার বিল্লালকে ৪ দিন ও দেহরক্ষী রহমতকে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে ৬ মে মামলা গ্রহণ করে।
এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হচ্ছে।
পরে ধর্ষণের ঘটনায় আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে ১১ মে বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় সিলেটের জালালালাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ।








