চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ-রাজস্ব আদায় বাড়লেও কমেছে রেমিট্যান্স প্রবাহ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:১৩ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
অর্থনীতি
A A

২০১৫-১৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণও বেড়েছে। তবে আগের অর্থ বছরের তুলনায় কমেছে রেমিট্যান্স প্রবাহের হার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে ব্যক্তি, প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যায়ে ট্যাক্স কার্ডের সংখ্যা ১২৫ এ উন্নীত করে সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালার খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট আইন ২০১৬ এর খসড়া এবং বাংলাদেশ পাট গবেষনা ইনস্টটিউট আইন ২০১৬ এর খসড়া অনুমোদন দেয়া হয়। মন্ত্রণালয় এবং বিভাগসমুহের ২০১৫-১৬ অর্থ বছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় বৈঠকে।

জানানো হয় ২০১৪-১৫ অর্থ বছরের তুলনায় ২০১৫-১৬ অর্থ বছরে জাতীয় আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানী-রপ্তানী, সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বেড়েছে। ২০১৫-১৬ অর্থ বছরে বিদ্যুতের উৎপাদন বেড়েছে ১ হাজার ২২৯ মেগাওয়াট। বায়োমেট্রিক পদ্ধতিতে প্রায় ১২ কোটি ১০ লাখ গ্রাহকের সিম-রিম পরীক্ষা করা হয়েছে।

এছাড়া জাতীয় ট্যাক্স কার্ড নীতিমাল ২০১০ এর সংশোধিত খসড়া অনুমোদন দেয়া হয় বৈঠকে। সংশোধিত নীতিমালায় সর্বোচ্চ করদাতা হিসেবে ১০ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের পরিবর্তে ৬৪ ব্যক্তি, ৫০ প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যায়ে ১১টি সহ মোট ১২৫টি ট্যাক্স কার্ড দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT