চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরি তদন্তে সহযোগিতা করবে এফবিআই

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৭:৪৫ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা তদন্তে সহায়তা করবে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। মামলার তদন্তকারী সিআইডির কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে সাবেক গভর্নরকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা।

বৃহস্পতিবার দিনভর বাংলাদেশ ব্যাংকে গিয়ে দফায় দফায় বৈঠক করেন তদন্তকারী সিআইডি কর্মকর্তারা। জানিয়েছেন তদন্ত কাজে ব্যাংক কর্মকর্তাদের সার্বিক সহায়তা পাচ্ছেন তারা।

এরইমধ্যে জব্দ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মূল সার্ভার। ব্যাক অফিস অব দ্যা ডিলিং রুমটির নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিলো, ত্রুটি থাকলে কি ধরনের ত্রুটি ছিলো জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা।

সিআইডি’র ডিআইজি মোঃ সাইফুল ইসলাম জানান,’ যে কম্পিউটার থেকে হ্যাকিংটা হয়েছে, যে প্রিন্টার ব্যবহার করা হয়েছে এবং যে সার্ভার থেকে ম্যাসেজগুলো গেছে সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়া কম্পিউটার নেটওয়ার্কের কী ধরণের নিরাপত্তা ছিলো, কী ধরণের ফায়ারওয়াল ছিলো বা কম্পিউটার সিস্টেমটার নিরাপত্তা কেমন ছিলো, এতে কীভাবে ত্রুটি দেখা দিলো এসব বিষয় বিশ্লেষণ করা হচ্ছে’।

ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে ব্যাক অফিস অব দ্যা ডিলিং রুমের দু কর্মকর্তা ছাড়াও বাইরের আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

শুক্রবার দুপুরে এফবিআই’র বাংলাদেশ অফিস প্রধানের সঙ্গে বৈঠক হবে তাদের। এ সম্পর্কে সিআইডি’র ডিআইজি বলেন,’এফবিআই’র সঙ্গে আমাদের কাল আলোচনা হবে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। ইন্টারপোলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাদের মাধ্যমে তথ্য পাওয়ার চেষ্টা চলছে’।

বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকার বিষয়ে ইতোমধ্যে ফিলিপিন্স সরকারকে সহায়তা দেয়া শুরু করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।

মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে দায়ের করা মানিলন্ডারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কোনো আসামীর নাম উল্লেখ করা হয়নি।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিজার্ভ চুরি তদন্তে সহযোগিতা করবে এফবিআই

পরবর্তী

লড়াই করে হারলো বাংলাদেশ

পরবর্তী

লড়াই করে হারলো বাংলাদেশ

লড়াই করে হারলো বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT