অর্থনীতি

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনে ‘খুবই স্পর্শকাতর’ তথ্য

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনে ‘খুবই স্পর্শকাতর’ তথ্য

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা তদন্তে গঠিত কমিটি যে অন্তবর্তীকালীন প্রতিবেদন তৈরি ও হস্তান্তর করা হয়েছে, তাতে বড় ধরণের জাতীয় স্বার্থ জড়িত ও তা খুবই স্পর্শকাতর বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন এর নেতৃত্বাধীন ৩ সদস্যের কমিটি অর্থমন্ত্রীর কাছে ওই রিপোর্ট জমা দেয়ার পর সাংবাদিকদের এসব জানান তিনি।

ডক্টর ফরাসউদ্দিন বলেন, আমাদের কাজ ছিল ৩০ দিনের মধ্যে অন্তবর্তীকালীন একটি রিপোর্ট দেওয়া, আমরা সেটা দিয়েছি। রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনে ‘খুবই স্পর্শকাতর’ তথ্যব্যাপারটা অনেক স্পর্শকাতর, সরকার এখন নিরীক্ষা করবেন তাই আমি মনে করি সরকারকে একটু দম নিতে দিতে হবে, একটু সময় নিতে দিতে হবে।

অন্তবর্তীকালীন রিপোর্টের চিত্র কী বা কী উঠে এসেছে সাংবাদিকদের এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, খুব বড় ধরণের জাতীয় স্বার্থ জড়িত রয়েছে, যা খুবই স্পর্শকাতর।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ডক্টর ফরাসউদ্দিন এর নেতৃত্বাধীন ৩ সদস্যের কমিটি আমার কাছে রিপোর্ট জমা দিয়েছে। তারা অন্তবর্তীকালীন একটি রিপোর্ট দিয়েছেন, ফাইনাল রিপোর্টের জন্য আরও দুই মাস সময় রয়েছে। রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনে ‘খুবই স্পর্শকাতর’ তথ্যতাদের তিন মাসের মধ্যে সব কিছু করতে হবে। তবে যেহেতু এটা প্রথম রিপোর্ট, তাই এটা অনেক গুরুত্বপূর্ণ।

রিপোর্টটি পড়ে তারপর দেশের মানুষকে জানাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

এরআগে সন্ধ্যায় রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করেছে ফরাসউদ্দিন কমিটি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি  বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেয়।

১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে কমিটি।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করে জালিয়াত চক্র।

বিষয়:রিজার্ভ চুরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…