মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চোরেরা কীভাবে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে তা তদন্তের দাবি করেছেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেস সদস্য ক্যারোলিন ম্যালোনি।
ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্টকে দেয়া চিঠিতে ম্যালোনি বলেন, দুর্বৃত্তরা কিভাবে ব্যাংকের নিরাপত্তা সুরক্ষা পাশ কাটাতে পারলো তা তদন্তের মাধ্যমে জানা দরকার।
এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হ্যাকার ও সাইবার অপরাধীদের ঠেকাতে এমন একটি মানদণ্ড ঠিক করতে পারবে যাতে ফেডের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেবার মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।






