চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভের পর ভল্ট থেকে সোনা চুরি স্বৈরাচারী সরকারের আলামত: মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজাভ চুরির পর ভল্ট চুরি স্বৈরাচারী সরকারেরই আলামত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নেয় তা দেখার জন্য জাতি অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের নীল নকশা শীর্ষক মত বিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়েছিল ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার চাকতি ও আংটি, তা হয়ে আছে মিশ্র বা শংকর ধাতু। ছিল ২২ ক্যারেট সোনা, হয়ে গেছে ১৮ ক্যারেট। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধান প্রতিবেদনে এ ভয়ঙ্কর অনিয়মের তথ্য উঠে এসেছে। দৈবচয়ন ভিত্তিতে নির্বাচন করা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশির ভাগের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়ে। প্রতিবেদনটি জাতীয় রাজস্ব বোর্ড হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে।

এ বিষয়ে মোশাররফ বলেন: ‘স্বৈরাচারী সরকারের কারণে মানুষের যেমন নিরাপত্তা নেই, তেমনি ব্যাংকেরও নিরাপত্তা নেই৷’

বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনা চুরির নিন্দা জানিয়ে তিনি বলেন: ‘বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে তা দেখার অপেক্ষায় আছে জনগণ। একদিন জনগণ এর বিচার করবে।’

Reneta

নির্বাচন বিষয়ে বিএনপির এই নেতা বলেন: ‘আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন কমিশন খুলনা-গাজীপুর মডেলে নির্বাচন করবে। সরকারের স্বার্থে তারা খুলনা-গাজীপুর মডেলে নির্বাচন করবে। তাই এ কমিশনের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

বেগম খালেদা জিয়া, বিএনপি ও জনগণ ছাড়া নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার এমন দাবী করে মোশাররফ বলেন: ‘এই নীল থেকে নকশা মুক্ত হতে চাইলে স্বৈরাচারী এ সরকারকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করতে হবে। এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের মাধ্যমে এই আন্দোলন তীব্র করতে হবে বল জানান তিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT