চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজভীর চোখে আওয়ামী লীগের ‘এতো ক্ষোভের’ কারণ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২২ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
রাজনীতি
A A
বিএনপি

ফাইল ফটো

বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ নিশ্চিত হয়নি বলেই আওয়ামী লীগের এতো হতাশা ও ক্ষোভ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মুক্তি পরিষদ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় রোববার সংসদে আওয়ামী লীগের সাংসদদের ক্ষোভ প্রকাশ প্রসঙ্গে রিজভী বলেন, আসলে ’৭২ এর সংবিধান বিষয় নয়। তারা চেয়েছিল বিচার বিভাগকে নিজেদের মতো করে নিতে। চেয়েছিল বিচারপতিদের ওপর হস্তক্ষেপ করতে। তাতে ব্যর্থ হওয়ায় তাদের এতো ক্ষোভ, হতাশা।

তিনি বলেন, ’৭২ এর সংবিধান আওয়ামী লীগই নষ্ট করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। যখন ৭২ সংবিধান কেটেকুটে বাকশাল কায়েম করা হয় তখন এসব আওয়ামী লীগ নেতারা কোথায় ছিলেন?বিএনপি রিজভী

এসময় সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, নিরাপত্তার অজুহাতে মানববন্ধন করতে দেয়া হয়নি। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এতো শঙ্কা থাকতো না।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ডেকেছিলো আসলাম চৌধুরী মুক্তি পরিষদ। যেখানে রুহুল কবির রিজভীর প্রধান অতিথি থাকার কথা ছিল। কিন্তু পুলিশ তার অনুমিত না দেয়ায় তারা ঢাকা রিপোর্টার্স ইউরনিটিতে এসে আলোচনা সভার আয়োজন করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT