চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায় ফাঁস মামলায় সাকা’র স্ত্রী-পুত্র খালাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের ‘খসড়া’ ফাঁস মামলায় তার স্ত্রী ফারহাত কাদের ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাস দিয়েছেন বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

বাকি পাঁচ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। দুপুরে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।

সাকার প্রধান আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক কোটি টাকা জরিমানাসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

Banglabid

এছাড়া অন্য আসামী ব্যারিস্টার ফখরুলের সহকারী আইনজীবী মেহেদী হাসান, সাকার ম্যানেজার মাহবুবুল আহসান এবং ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক আহমেদকে ৭ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এ রায়ে আপিল করা হবে বলে জানিয়েছে রাষ্ট্র এবং আসামী – দু’পক্ষই।

গত ৪ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্যদিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়। ওইদিন জামিনে থাকা আসামি সাকার আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম, ম্যানেজার মাহবুবুল হাসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক আহমেদ ও নয়ন আলীর জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।

Reneta

২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তবে ওই রায় ঘোষণার আগেই সাকার আইনজীবী ও স্বজনরা রায়ের খসড়া কপি ফাঁসের অভিযোগ করেন এবং তা দেখান।

এ ঘটনায় পরদিন সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ আরো ৫ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ২৫ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। গত ১৫ ফেব্রুয়ারি এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ২৮ আগস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান আসামি ব্যারিস্টার ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে সতর্ক আইনশৃংখলা বাহিনী

পরবর্তী

কোর্টনি ওয়ালশও বিস্মিত

পরবর্তী

কোর্টনি ওয়ালশও বিস্মিত

অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ গ্রায়েম হিক

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT