চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুলের পদত্যাগপত্র গ্রহণ করেনি কংগ্রেসের কার্যনির্বাহী পরিষদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের শতভাগ দায় নিজের কাঁধে নিয়ে দলের সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগপত্র গ্রহণ করেনি কংগ্রেসের কার্যনির্বাহী পরিষদ। দিল্লিতে চলমান কংগ্রেসের কার্যনির্বাহী পরিষদের সভার শুরুতেই সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চেয়ে কমিটির কাছে পদত্যাগ পত্র জমা দেন রাহুল। 

সভায় সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। এখনও ওয়ার্কিং কমিটির সভা চলছে।

এর আগে,‘চৌকিদার চোর হ্যায়’ প্রচারের মাধ্যমে ১৭তম লোকসভা নির্বাচনে ক্ষমতা পুনরুদ্ধারের মিশনে নামে কংগ্রেস। সভাপতি রাহুল গান্ধীর এ পরিকল্পনা ব্যর্থ হয়। কংগ্রেসের ঘাঁটি আমেথিতে স্মৃতি ইরানির কাছে নিজেও পরাজিত হন। দল এবং দলের বাইরে প্রশ্নের মুখে তার নেতৃত্ব।

‘চৌকিদার চোর হ্যায়’ এ স্লোগান নিয়ে বিতর্কও কম হয়নি। এ স্লোগানের জেরেই সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয়েছে কংগ্রেস সভাপতিকে। আবার রাহুলের এই স্লোগানকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে টুইটারে চৌকিদার অভিযান শুরু করেছিলেন মোদি। উনিশের রায়ে রাহুলের ‘চৌকিদার চোর হ্যায়’ মুখ থুবড়ে পড়েছে।

রাহুলের এই স্লোগানের জেরেই এবার ভোটের লড়াইয়ে হেরেছে হেরেছে কংগ্রেস, এমনটাই মনে করছেন কংগ্রেসেরই কয়েকজন শীর্ষ নেতা। ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান মানুষ ভালো ভাবে নেননি, যার ফলে কংগ্রেসের ভোটব্যাঙ্কে নেতিবাচক প্রভাব পড়েছে।

নিরঙ্কুশ জয়ের পর আজ বৈঠকে বসতে যাচ্ছেন এনডিএ জোটের নির্বাচিত এমপিরাও। বৈঠকে নেতা নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের অনুমতি চাইবেন নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছে ৩০ মে নতুন সরকার শপথ নেবে।

Reneta

এবারের মন্ত্রিসভায় বিজেপি সভাপতি অমিত শাহ’র যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। দলটিতে নতুন প্রশ্ন কার হাতে যাচ্ছে বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসরাহুল গান্ধীলোকসভা নির্বাচন-২০১৯সোনিয়া গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT