চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় মূত্রত্যাগে বাধা দেয়ায় অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই তরুণকে রাস্তার ধারে মূত্রত্যাগে বাধা দেয়ায় মরতে হলো এক ই-রিক্সা (অটোরিক্সা) চালককে। ইউনিয়নমন্ত্রী এম ভেনকায়াহ নাইড়ু এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।

এনডিটিভি জানায়, শনিবার রবীন্দ্র কুমার নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি উত্তর দিল্লির মুখার্জি নগরের একটি মেট্রো স্টেশনের পাশের রাস্তায় তার ই-রিক্সা স্ট্যান্ডের কাছেই দুই তরুণকে মূত্রত্যাগ করতে দেখেন। তাদেরকে বাধা দিয়ে রাস্তায় মূত্রত্যাগের প্রতিবাদ করলে ক্ষেপে ওঠে ওই দুই তরুণ। রাগারাগির এক পর্যায়ে ওই স্থান থেকে চলে যায় তারা।

তবে কয়েক ঘণ্টা পর আরও লোকজন নিয়ে ফিরে আসে ওই দুই তরুণ। তারা সবাই মিলে রবীন্দ্রকে ধাতব রড এবং তোয়ালেতে পাথর ভরে টানা ২০ মিনিট পিটিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঘটা এ ঘটনার সময় তাকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি।

Banglabid

মার খাওয়ার পর রবীন্দ্র নিজেই বাসায় ফিরে যান বলে জানান তার ভাই বিজেন্দ্র কুমার। তার গায়ে গুরুতর আঘাতের কোনো চিহ্ন না থাকায় ডাক্তারও দেখাননি তিনি। কিন্তু রাতেই রবীন্দ্র অজ্ঞান হয়ে পড়েন। তাড়াহুড়ো করে তখন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়নমন্ত্রী নাইড়ু বলেন, ই-রিক্সা চালক রবীন্দ্র সরকারের ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের পক্ষে কাজ করছিলেন। এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে দিল্লি পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার মিলিন্দ মাহাদেও দুমবেরে বার্তা সংস্থা ইয়ানস’কে জানিয়েছেন, অপরাধীদের সনাক্ত করার জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ১২ থেকে ১৩ জন তরুণ ওই ঘটনায় জড়িত ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় হলো মেহেরপুরের শক্তিশালী বোমা

পরবর্তী

প্রস্তুতি ম্যাচেও লড়াইয়ের ঝাঁঝ

পরবর্তী

প্রস্তুতি ম্যাচেও লড়াইয়ের ঝাঁঝ

নবরত্ন মন্দির, সিরাজগঞ্জ। ছবি- লাবিব শাহরিয়ার

কালের সাক্ষী বাংলাদেশের সবচেয়ে বড় 'নবরত্ন মন্দির'

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT