চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট রাসেলের লক্ষ্য ছিল সেনাবাহিনীর সদস্য হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশ সেনাবাহিনী-শেখ রাসেল

১৯৭৫ সালে হারানো পরিবারের সবচেয়ে ছোট ভাই শেখ রাসেল সম্পর্কে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাসেলের লক্ষ্য ছিল সে বড় হয়ে সেনাবাহিনীর সদস্য হবে। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আমার একটি পারিবারিক ও আন্তরিক সম্পর্ক আছে। কারণ আমার ভাই মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় ভাই মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, তারা সকলেই ১৯৭৫ সালে শাহাদাত বরণ করেন।’

‘আর ছোট ভাই দশ বছরের রাসেল… তার জীবনের একটা লক্ষ্যই ছিল যে সে সেনাবাহিনীর একজন সদস্য হবে। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশ সেনাবাহিনী-শেখ রাসেলতাদেরকেও শাহাদাত বরণ করতে হয়। ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমি আমার সবাইকে হারিয়েছি। শুধু আমরা দু’টি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই,’ আবেগাপ্লুত হয়ে বলেন প্রধানমন্ত্রী।

তাই জাতির পিতার স্বপ্ন পূরণে স্বাধীন রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। কেননা জাতির পিতার স্বপ্ন ছিল বিশ্ব দরবারে মানসম্মত অ্যাকাডেমি হিসেবে প্রতিষ্ঠা পাবে।

এছাড়া ভাষণে বাংলাদেশ মিলিটারি একাডেমিসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকতে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ রাসেল
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ১, ২০২৬

তোফায়েল আহমেদের মরদেহ জানাজার জন্য নেওয়া হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদে

জুন ১, ২০২৬

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুন ১, ২০২৬

তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৭

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT