চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি ভারতে এবং প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে যাচ্ছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশী তিন নারীর জয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশী তিন নারীর জয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চলতি মাসে রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে যাচ্ছেন। আগামী ৮ থেকে ১২ মার্চ রাষ্ট্রপতি ভারত সফর করবেন। ১১ থেকে ১৪ মার্চ সিঙ্গাপুর সফর করবেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগ দিতে দিল্লি যাবেন রাষ্ট্রপতি। এ অনুষ্ঠানে ২৩টি দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা অংশ নেবেন। তিনি ভারতের রাষ্ট্রপতি, ফ্রান্সের রাষ্ট্রপতি এবং শ্রীলংকার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও ভারত সফরকালে রাষ্ট্রপতি আসাম ও মেঘালয় রাজ্যে মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করবেন। ১৯৭১ সালে বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) সাব-সেক্টর কমান্ডার হিসেবে মো. আবদুল হামিদ মেঘালয়ের গুমাঘাট, মৈলাম ও বালাত অঞ্চলে মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন।

সফর উপলক্ষে আগামীকাল ৮ মার্চ ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

এ এইচ মাহমুদ আলী আরও জানান, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং এর আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৪ মার্চ সিঙ্গাপুর সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে। সফরের সময় আসিয়ানের বর্তমান চেয়ারম্যান সিঙ্গাপুরের কাছে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন চাইবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের নির্বাচিত প্রথম মহিলা মুসলিম রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ-সিংগাপুরে শীর্ষ বাণিজ্যিক সংগঠন আয়োজিত বাংলাদেশ-সিংগাপুর বিজনেস ফোরাম-২০১৮ এবং বাংলাদেশ-সিংগাপুর বিজনেস রাউন্ডটেবলে প্রধান অতিথি হিসেবে থাকবেন।

সফরে সিংগাপুর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী এবং সিংগাপুর বোটানিক্যাল গার্ডেনে শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ অনুষ্ঠানের কথা রয়েছে।

ট্যাগ: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এমনই প্রত্যাশা বিএনপির

পরবর্তী

মা নেই, তবুও থেমে নেই জন্মদিন

পরবর্তী
শ্রীদেবী

মা নেই, তবুও থেমে নেই জন্মদিন

৭ মার্চ কেবল ভাষণ প্রচারের দিন নয়

সর্বশেষ

ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে রুমিন ফারহানা (ফাইল ছবি)।

‘মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের লাভ কী’, পররাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT