চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় শোক: জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ‘নোটিশ পায়নি’ বিদ্যালয়

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:২৫ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় শোক পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়নি।

শিক্ষকরা অভিযোগ করেছেন: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা কেউ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কোনো নোটিশ দেননি। এছাড়া মোবাইল ফোন ও ই-মেইল করেও এ বিষয়ে জানানো হয়নি। এ কারণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। এ দায়ভার আমাদের নয়। শিক্ষা অফিসারদের।

জানা গেছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে গত রোববার রাতে সোমবার ১৩ জানুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ দিনের শোক পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিদের্শ দেয়া হয় উপ-সচিব মোঃ সাইদুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে। কিন্তু প্রজ্ঞাপনের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন দায়িত্ব অবহেলা করে সরকারি শোক পালন ও পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা অধিকাংশ স্কুলগুলোতে জানাননি।

সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার রুহুলী উচ্চ বিদ্যালয়, কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুহুলী দাখিল মাদরাসা, মাটিকাটা উচ্চ বিদ্যালয়সহ অনেক স্কুলে পতাকা অর্ধনমিত রাখা হয়নি। এ স্কুলগুলোতে প্রতিদিনের মতোই জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

রুহুলী দাখিল মাদরাসার সুপার রাজ মাহমুদ বলেন: আজ সোমবার কী জন্য রাষ্ট্রীয় শোক পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে তা জানি না। উপজেলা শিক্ষা অফিস আমাদেরকে কোন নোটিশ দেয়নি। আপনাদের (সংবাদকর্মীদের) মাধ্যমে তা জানতে পারলাম। সরকারি প্রোগামগুলো সম্পর্কে অবহিত না করলে এতে করে বিভ্রান্তিতে পড়তে হয়।

রুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্মী আক্তার বলেন: জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়টা জানি না। এ সংক্রান্ত কোনো নোটিশও আমরা পাইনি।

Reneta

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন: রাষ্ট্রীয়ভাবে শোক পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ব্যাপারে সকল মাধ্যমিক স্কুলগুলোতে জানানো হয়েছে। এরপরও কেন তারা অর্ধনমিত করেনি তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ বলেন: সব প্রাথমিক স্কুলগুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। কিছু মিসটেক হতে পারে। তা ছাড়াও ফেসবুকের মাধ্যমেও জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী (ভূমি) কমিশনার মো. আসলাম হোসাইন বলেন: উপজেলা মাধ্যমিক ও শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের শোক পালন ও পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে অবহিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT