বাংলাদেশ

রাষ্ট্রপতি পেলেন স্মার্টকার্ড

রাষ্ট্রপতি পেলেন স্মার্টকার্ড

স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কাছে তার স্মার্টকার্ড হস্তান্তর করেন।

বঙ্গভবনে স্মার্টকার্ড হস্তান্তরের সময় প্রধান নির্বাচন কমিশনার এর বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

স্মার্টকার্ডের মতো আধুনিক প্রকল্প বাস্তবায়নের প্রশংসা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

তিনি বলেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার এক দৃষ্টান্ত দেশের প্রত্যেক নাগরিকের জন্য এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র।

বিষয়:মোহাম্মদ আবদুল হামিদ স্মার্ট কার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…