রাজনীতি

রাষ্ট্রপতির সাথে আজ সংলাপে বসবে আরও ২টি দল

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম, ফুল, গাছ ও ঐতিহাসিক স্থাপনা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে আজ সংলাপে অংশ নিতে যাচ্ছে দুটি দল।

রোববার সন্ধ্যা ৬টায় গণফোরামের সাথে এবং সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের জন্য সময় নির্ধারিত রয়েছে।

২০ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়। প্রথম দিনে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।

এখন পর্যন্ত ৯টি রাজনৈতিক দলের সাথে সংলাপের সময় নির্ধারিত থাকলেও অংশ নিয়েছে ৮টি দল, একটি দল সংলাপে অংশ নেয়নি।

বিষয়:গণফোরাম বিকল্পধারা বাংলাদেশ রাষ্ট্রপতি সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…