চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২২
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ টেলিফোনে মতবিনিময় করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সঙ্গে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর সাথে মোবাইল ফোনে এই মতবিনিময় করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের আচার্যকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের খোঁজ খবর নেন এবং রমজানুল মোবারক জানান।

দীর্ঘ এই ফোনালাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চান রাষ্ট্রপতি।উপাচার্য সবিস্তারে বিশ্ববিদ্যালয়ের আচার্যকে এসব বিষয়ে অবগত করেন। এ বছরের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট অ্যাওয়ার্ড সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সকল সংকট কাটিয়ে শিক্ষাকার্যক্রমে অগ্রগামী হচ্ছে জেনে রাষ্ট্রপতি আনন্দিত হন। রাষ্ট্রপতি বলেন ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও স্বনাম খ্যাত বিশ্ববিদ্যালয় হতেই হবে’।

উপাচার্য প্রথম গ্র্যাজুয়েটদের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ আমন্ত্রণ অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন।

শিল্প-সংস্কৃতির চর্চা এবং শিক্ষা-গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনন্য হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সবশেষে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT