চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির ভাষণে হতাশ নয় বিএনপি

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৯:৪৭ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগসহ রাজনৈতিক মহলে ধারণা ছিল জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বক্তব্য থাকবে। তার ভাষণে তেমন কোন ইঙ্গিত না থাকলেও আপাতত: হতাশ নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রাষ্ট্রপতির ভাষণের পর চ্যানেন আই অনলাইনকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজ না হোক যথা সময়েই এ ব্যাপারে সমাধানমূলক বক্তব্য জাতির সামনে তুলে ধরবেন রাষ্ট্রপতি।’

৩১টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনার পর রাজনৈতিক নেতারাসহ রাজনীতির বিশ্লেষকরা ধারণা করছিলেন যে সংসদে রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে বক্তব্য থাকবে। দেশের সার্বিক উন্নয়ন-গণতন্ত্র নিয়ে কথা বললেও ভাষণে নির্বাচন কমিশন পুনর্গঠনে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ উঠে আসেনি।

Banglabid

তারপরও আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘রাজনৈতিক সংকট উত্তরণে আলোচনা-সংলাপ চলমান প্রক্রিয়া। আমরা আশা করি রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি তার ভূমিকা পালন করবেন।’

‘তার আজকের ভাষণে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোন বক্তব্য না আসায় আমরা হতাশ নই। সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি এসব নিয়ে কথা না-ই বলতে পারেন। এখানে না হলেও আমরা আশা রাখি যে তিনি নির্দিষ্টভাবে শুধু নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরবেন।’

বর্তমান জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু হয়েছে রোববার। রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

Reneta

গত ১৮ ডিসেম্বর শুরু করে প্রায় এক মাসে বঙ্গভবনে ৩১টি দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করেছেন। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব তুলে ধরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন পুনর্গঠন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ানডে সিরিজও হারলো পাকিস্তান

পরবর্তী

অভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তা শঙ্কা

পরবর্তী

অভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তা শঙ্কা

রুদ্ধশ্বাস জয়ে হােয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT